বাণিজ্য ও অর্থনীতি

এক ধাক্কায় কমলো পেঁয়াজের দাম, স্বস্তির নিশ্বাস ফেললেন দেশবাসী

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- এক ধাক্কায় কমে গেলো পেঁয়াজের দাম। স্বস্তির নিশ্বাস ফেললেন দেশবাসী। গত কয়েক সপ্তাহ ধরে যেভাবে পেয়াজের দাম বেড়ে গিয়েছিল তাতে নাজেহাল হতে হয়েছে দেশবাসীদের। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশী সমস্যা হচ্ছিল মধ্যবিত্তদের। কিন্তু পেঁয়াজের দাম কমে যাওয়ার ফলে এবার স্বস্তি পাবেন তারা।

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই ঘোষণা করলেন। জানালেন কমবে পেঁয়াজের দাম। তাঁর ঘোষণার সাথে সাথেই যেখানে প্রতি কেজি পেয়াজের দাম ছিল ২৫০ টাকা সেখানে দাম কমে দাঁড়িয়েছে ২৩০ টাকা প্রতি কেজি। কারণ, বিদেশ থেকে পেঁয়াজের আমদানি করা হয়েছে যার ফলে কমানো হয়েছে পেঁয়াজের দাম।  পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বাজার করা শিকেয় উঠেছিল গরীব মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তদের। তাদের মুখ চেয়েই অন্য দেশ থেকে পেঁয়াজের আমদানি করে দেশে পেঁয়াজের যথাযথ যোগান দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।

ভারতেও পেঁয়াজের দাম আকাশছোঁয়া। তাই ভারত থেকে পেঁয়াজের আমদানি করা সম্ভব হচ্ছিল না। তাই মিশর, চীন এবং তুরস্কের মতো দেশ থেকে বিমানে করে পেঁয়াজের আমদানি করার ব্যবস্থা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই সিদ্ধান্তে খুশি হয়েছেন দেশবাসী।

Payel Kumar

Payel Kumar is a News Writer at BongDunia. She has a little knowledge about journalism. She has worked with various news agencies in the previous years. She has done her graduation from West Bengal State University.