Categories: বর্তমান সময় ভারত রাজনীতি

বিজেপির নতুন চমক- ওম বিড়লা হতে চলেছেন লোকসভার আগামী লোকসভার সম্ভাব্য স্পিকার

শুধু নিয়ম রক্ষা বাকি । নিয়মের বেড়াজাল পার হয়ে খুব সম্ভবত রাজস্থানের ওম বিড়লা কেই স্পিকার হিসেবে সমর্থন বা নির্বাচন করতে চলেছে মোদি সরকার । এর আগে স্পিকার ছিলেন সুমিত্রা মহজন । এইবার তিনি স্পিকার পদের জন্য ভোটে দাঁড়াননি । সংবাদ সূত্রের খবর আগামী বুধবার ভোটাভুটির মধ্য দিয়ে লোকসভার স্পিকার বেছে নেওয়া হবে তাঁকে ।

একথা সত্যি একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিজেপির মত টাই প্রাধান্য পাবে সে কথা একেবারেই অস্বীকার করা যাবে না । তবে পাশাপাশি দশটি দল জানিয়ে দিয়েছে ওম বিড়লা কে স্পিকার হিসেবে তারা সমর্থন করতে রাজি । এই দশটি দলের মধ্যে রয়েছে এনডিএ শরিক দলের আকালি দল, শিবসেনা, জেডি ইউ, এনজেপি , এ আই ডি এম কে, আপনা দল, এন পি পি, ন্যাশনাল ফ্রন্ট । উল্লেখ্য ওম বিড়লা রাজস্থানের দুইবারের জয়ী সংসদ । সংবাদ সংস্থার সূত্র অনুসারে ৫৭ বছর বয়সী এই সংসদকে স্পিকার হিসাবে মনোনীত করতে পারে বিজেপি এটা কেউ ভাবতে পারেনি ।

তবে এ বিষয়ে নিশ্চিত সমর্থক দল হিসেবে দশটি দলের সমর্থন নিয়ে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মতো নেতারা যখন ওম বিড়লা র নাম স্পিকার হিসেবে প্রস্তাব করেন, তখন ধরে নিতে হবে, খুব বড় সড় অঘটন না হলে, পরবর্তী লোকসভার স্পিকার হতে চলেছেন রাজস্থানের ওম বিড়লা ।

This post was last modified on 19th জুন 2019 3:59 অপরাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.