বর্তমান সময়

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউ তে ভর্তি নুসরাত জাহান

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ গুরুতর অসুস্থ হয়ে আইসিইউ তে ভর্তি নুসরাত জাহান।রবিবার বিকেলে তাঁকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। ভোটে জিতে বসিরহাট কেন্দ্র থেকে সাংসদ হন এবং খুব সহজেই সাধারণ মানুষের মন জয় করে নেন তিনি।

নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী এই দুজন টলি অভিনেত্রী নির্বাচনে জেতেন যথাক্রমে বসিরহাট এবং যাদবপুর কেন্দ্র থেকে। জিতে এসেই তাঁরা জয় করে নেন সাধারণ মানুষ থেকে নেতা মন্ত্রীদের মন। বিশেষ করে নুসরত জাহান। সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া থেকে শুরু করে প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো কিংবা তাঁর ভয়ভীতিহীন পরিষ্কার বক্তব্য সবটাই যেন ছুঁয়ে গেছে মানুষের মনকে। সবচেয়ে বেশী তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন সংসদে শপথ নেবার দিন। নববিবাহিত হয়েও তিনি ভলেননি তাঁর দায়িত্ব, ভলেননি তাঁর সংস্কৃতি। তিনি শপথ নেন বাংলায় এবং শপথের শেষে স্পিকারের পায় হাত দিয়ে প্রণাম করেন। এই ঘটনা তাঁকে রাতারাতি খবরের শিরোনামে পৌঁছে দেয়।

মুসলিম হয়ে একজন হিন্দুকে বিয়ে করা নিয়ে সমানে নুসরাত জাহান এবং তাঁর পরিবারকে তীব্র নিন্দা এবং সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি সমস্ত ব্যাপারকে সামলেছেন এবং তাঁর চিন্তাভাবনা এবং মতামতের দ্বারা নিন্দুকদের মুখ বন্ধ করতে সক্ষম হয়েছেন। তাঁর কাজ, চিন্তাভাবনা শুধু মুখ্যমন্ত্রীই নয় সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতেও সক্ষম হয়েছে। নুসরাত জাহানের এই হঠাৎ অসুস্থতায় উদ্বিগ্ন সবাই। তবে হাসপাতাল সূত্রে খবর ভয়ের কোনও কারণ নেই। এখন মোটামুটি সুস্থ তিনি তবে কিছুদিন অবসারভেশানে রাখা হবে তাঁকে। এই খবরে তাঁর পরিবার, তাঁর ফ্যানেরা এবং সাধারণ মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

This post was last modified on 18th নভেম্বর 2019 12:28 অপরাহ্ন

Suchandra Chakraborty

Suchandra Chakraborty is a news reporter and content writer at BongDunia. She has completed her masters from Calcutta University on Mass Communication. She has worked in mainstream media at India. Currently, she is working with BongDunia.