বং দুনিয়া ওয়েব ডেস্কঃ এবারে কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনায় আনতে চলেছে নতুন চমক। বর্তমানে এই যোজনায় পেনশান পাওয়া যায় ৫ হাজার টাকা। কিন্তু বাড়তে চলেছে টাকার পরিমাণ। ৫ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ১০,০০০ টাকা। এছাড়াও বয়সসীমা ৪০ থেকে বেড়ে ৫০ করা হচ্ছে। মানে ৫০ বছর অবধি কোনও ব্যাক্তি এই যোজনায় বিনিয়োগ করার সুযোগ পাবে।
পেনশন নিয়ামক সংস্থা PFRDA এর সদস্য সুপ্রতিম বন্দ্যোপাধ্যায় এই মর্মে বলেন যে, “বয়স সীমা বাড়ানোর বিষয় অর্থমন্ত্রককে সুপারিশ করেছি আমরা। পাশাপাশি মাসিক পেনশনও দ্বিগুণ করতে বলা হয়েছে।” তিনি আরও জানান যে দেশের অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের এই প্রকল্পের আওত্তায় আনার চেষ্টা চলছে। আর এই প্রকল্পে গ্রাহকের সংখ্যা ১.৯ কোটি ছাড়িয়েছে। এবং আশা করা যাচ্ছে ২০২০ এর মার্চের মধ্যে তা ২.২৫ কোটিতে গিয়ে পৌঁছবে।
এই অটল পেনশন যোজনা বিষয় যে জিনিস গুলো জেনে রাখা ভালো সেগুলি হল-