Categories: বর্তমান সময় বিনোদন

ওয়েব সিরিজ চরিত্রহীন প্রথম ছবিতেই বাজিমাত করলেন নয়না গঙ্গোপাধ্যায়

বং দুনিয়া ওয়েব ডেস্ক: নয়না গঙ্গোপাধ্যায় ভারতীয় ওয়েব সিরিজের চরিত্রহীন এ অভিনয় করার মাধ্যমে দর্শকদের জনপ্রিয়তা অর্জন করেন। এ ছবিতে নয়না নিজেকে খোলামেলা ভাবে উপস্থাপন করেন। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা রামগোপাল ভার্মার নজরে এসেছেন এই অভিনেত্রী। অ্যাডাল্ট সিনেমার নির্মাতা রাম গোপাল ভার্মা। রাম গোপালের একটি সিনেমায় বাংলার এই অভিনেত্রী অভিনয় করবেন।

জানা যায় অডিশনে তিনশ মেয়ের মধ্যে নয়না গঙ্গোপাধ্যায়কে নির্মান করেন রাম গোপাল ভার্মা। রাম গোপাল ভার্মা সম্পকে অভিনেত্রী নয়না বলেন, জানিনা, আমার মধ্যে উনি কী দেখেছিলেন, আমাকে উনি প্রশ্ন করেছিলেন, আসলে সবাইকেই করেন, যে আমি কী হতে চাই, পরিণীতি চোপড়া নাকি সানি লিওনি। আমি বলেছিলাম পরিণীতি হতে চাই। উনি বুঝতে পেরেছিলেন আমি অভিনেত্রী হতে চাই। যখনই কোনো অফার পাই, আমি কনফিউজড থাকলে উনাকে জিজ্ঞেস করি। গল্প শুনেই বলে দেন কোনটা হিট হবে।

উল্লেখ্য রাম গোপাল ভার্মা অভিনেত্রী নয়নাকে বলেছেন, কোনো চরিত্র করতে গিয়ে কনফিউজড হলে সেটা না করাই ভাল। কারণ, অভিনয় করতে গিয়ে ইতস্ত হলে দর্শকদের চোখে ভাল লাগবে না। নয়না রাম গোপাল ভার্মা সম্পর্কে বলতে গিয়ে বলেন, স্যারের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। বেশি টেক নেন না। তাছাড়া কত তারকা পেয়েছে বলিউড তার কাছ থেকে। বিবেক ওবেরয়, মনোজ বাজপেয়ীর নাম যোগ করেন চরিত্রহীনের তারকা।

নয়না গঙ্গোপাধ্যায় নিজের উপস্থাপনা সম্পর্কে মনে করেন দর্শকরা আমাকে যেভাবে পছন্দ করবেন সেভাবেই দেখতে পাবেন। তবে আমি নিজেকে অভিনেত্রী হিসেবেই দেখতে চাই। তবে সুযোগ পেলে বাংলা ছবিতে অভিনয় করবেন এ অভিনেত্রী।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.