Categories: বর্তমান সময় বাংলাদেশ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে নিয়ে কলকাতায় নচিকেতা-শুভমিতার গান

বং দুনিয়া ওয়েব ডেস্ক: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীকে সম্মাননা জানাতে বিশ্বের আপামর বাঙ্গালী কেউই পিছিয়ে থাকতে রাজি নয়। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে নিয়ে দুটি আলাদা গানে কন্ঠ দিয়েছেন বিখ্যাত কন্ঠশিল্পী নচিকেতা ও শুভমিতা।

জানা যায় সুজন হাজংয়ের গানটির সুর করেছেন যাদু রিছিল এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গীতিকার সুজন হাজং বলেন, “গানটি ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে। এ অ্যালবামে আরো কণ্ঠ দিচ্ছেন আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)। পুরো অ্যালবামের গানগুলো লিখেছেন সুজন হাজং।”

আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য নাম নচিকেতা। তার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তাই সচেতন শ্রোতা মহলে অনেক জনপ্রিয়। সেই নচিকেতা গেয়েছেন, ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির, হাজার বছর ধরে, বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য, উঠুক পৃথিবী জুড়ে।’

শুভমিতা বন্দ্যোপাধ্যায় বাংলা সঙ্গীত জগতের একজন বিশিষ্ট শিল্পী। আধুনিক বাংলা গান, ধ্রুপদী সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতসহ সবক্ষেত্রেই তিনি তাঁর কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। শুভমিতা গেয়েছেন “আবার এসো পিতা” শিরোনামের গানটি।

বাংলাদেশ সহ ভারতের সর্বস্তরের বাঙ্গালীর কাছে নচিকেতা ও শুভমিতা গানের জনপ্রিয়তা রয়েছে। তারই সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালিকে নিয়ে সকল স্তরের শ্রোতাদের নাড়া দেবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.