বং দুনিয়া ওয়েব ডেস্কঃ বাংলাদেশের ঔষধ কোম্পানিগুলি বাংলাদেশের সাধারণ মানুষকে বহুকাল ধরে শোষণ করে চলেছে। ঔষধের বডিতে লেখা থাকে না নায্য মূল্য ও কার্যকাল মেয়াদ । ফলে বাংলাদেশের জনগন কে ব্যাবসায়ীর ইচ্ছামত মূল্য দিতে হচ্ছে। এটা শোষণ ছাড়া আর কিছুই হতে পারে না আমার কাছে। এমন কোনো দেশ নেই যেখানে ঔষধের বডিতে লেখা থাকে না নায্য মূল্য ও কার্যকাল মেয়াদ।
বাংলাদেশের জনগন কে টুপি পরিয়ে টাকা আত্মসাৎ করার চক্রান্ত বন্ধ করতে হবে, সরকার নিজের স্বার্থের জন্য কোম্পানিগুলিকে এইরকম আইন করেছে, আর এতে করে সাধারণ মানুষের চোখের জল নাকের জল এক হয়ে যাচ্ছে। ঔষধের বডিতে নায্য মূল্য না থাকায় ব্যাবসায়ীগন জনগনকে চুষে খাচ্ছে, এটা একটা বড় ষড়যন্ত্র করছে সরকার ও কোম্পানিগুলি নিজেদের স্বার্থের জন্য।
এবং ঔষধের বডিতে কার্যকাল মেয়াদ না থাকার ফলে মেয়াদ বোঝা যাবে না এরজন্য মানুষের প্রাণ সংসয় হতে পারে।
আমার আবেদন বাংলাদেশের জনগনের কাছে, যে ব্যাপারটা বুঝুক ও সরকার এই ব্যাপারে আইন আনুক।
নির্ধারিত প্রিন্টেড নায্য মূল্য ও কার্যকাল মেয়াদ অবিলম্বে করা হোক। এতে সাধারণ মানুষকে ব্যাবসায়ী ঠকাতে পারবে না।
আর যদি সরকার না করেন তাহলে বুঝতে হবে বাংলাদেশের সরকার জনগনের পক্ষে কোনোদিনই ছিলো না, আর এখনো নেই।এবং সরকার পুঁজিপতিদের সঙ্গেই ছিল এখনো আছে।
This post was last modified on 16th নভেম্বর 2019 3:43 অপরাহ্ন