বর্তমান সময়

আলিয়া’র গানে সুর দিচ্ছেন জিৎ গাঙ্গুলি

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মহেশ ভাট-এর কন্যা আলিয়া ভাট। অভিনয় জগতে নিজের দক্ষতার মাধ্যমে দর্শকদের মধ্যে বহুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তবে শুধু অভিনয়ই নয়, অভিনয়ের পাশাপাশি গান গাইতেও বেশ পছন্দ করেন আলিয়া ভাট। ইতিমধ্যেই বলিউডের বেশ কয়েকটি ছবির প্লে-ব্যাকে গান গাইতে দেখা গেছে আলিয়া’কে, এরপর সম্প্রতি নিজের বাবা মহেশ ভাট-এর পরিচালিত ছবি’র প্লে-ব্যাকে গাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সূত্র থেকে জানা যাচ্ছে, বহু পরিচিত পরিচালক মহেশ ভাট-এর পরবর্তী ছবি ‘সড়ক টু’ এর একটি প্লে-ব্যাকে গাইতে চলেছেন তাঁর কন্যা আলিয়া ভাট। ‘শুকরিয়া’ গানের সুর দিয়েছেন প্রখ্যাত সুরকার জিৎ গাঙ্গুলি এবং কথা দিয়েছেন রশমি-বিরাগ। গানের মহিলা কণ্ঠ দিচ্ছেন আলিয়া, এবং বিপরীতে পুরুষ কণ্ঠে পাওয়া যাবে কে কে এবং জ়ুবিন নটিয়াল’কে।

ভাট পরিবারের সাথে এর আগেও কাজ করেছেন জিৎ গাঙ্গুলি। তাঁদের প্রযোজনায় ‘সিটিলাইটস’, ‘হামারি অধুরি কাহানি’, ‘খামোশিয়া’-র মতো সুপারহিট ছবিতে গান দিয়েছেন তিনি। ‘সড়ক টু’ ছবির উক্ত ‘শুকরিয়া’ গানটির সঙ্গে জড়িয়ে আছে জিৎ এর বিশেষ অনুভূতি; তিনি বললেন, “আমার বাবা তখন খুব অসুস্থ। মহেশ সাব বুঝতে পেরেছিলেন আমার মনের অবস্থা। বলেছিলেন, বাবার পাশে বসে যে সুরটা আমার মাথায় আসবে, সেটাই যেন ওঁকে শোনাই।”

বাবার পাশে বসে প্রথমে একটি সুর বাজাচ্ছিলেন জিৎ। সেপ্রসঙ্গে সুরকার বলেন, “বাবা মাথা নেড়ে জানান, ঠিক হচ্ছে না। অনেক রাতেও সুরটা নিয়ে নাড়াচাড়া করছিলাম। হঠাৎ শুনি, দরজায় কেউ কড়া নাড়ছেন। খুলে দেখি, বাবা দাঁড়িয়ে। হাতের ইশারায় বললেন, এ বারের সুরটা ঠিক লাগছে। মহেশ সাবও প্রথম বার স্ক্র্যাচ শুনে কেঁদে ফেলেছিলেন।”

This post was last modified on 17th সেপ্টেম্বর 2019 6:40 পূর্বাহ্ন

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.