বর্তমান সময়

ভারতের শীর্ষ ধনকুবের হয়েও সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলেন মুকেশ!

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বাজারে আসার অল্প সময়ের মধ্যেই অন্যান্য সব টেলিকম সংস্থা’গুলিকে পিছনে ফেলে ভারতের শীর্ষ টেলিকম সংস্থা’র স্থান দখল করেছে রিল্যায়েন্স কোম্পানির ‘জিও’। আর ‘জিও’-র সাথে সাথে বিশ্বময় খ্যাতি ছড়িয়ে পড়েছে রিল্যায়েন্স গ্রুপের অধিকর্তা মুকেশ আম্বানি’র নাম।

বর্তমানে ভারতবর্ষের শীর্ষ ধনী হিসাবে পরিচিত মুকেশ আম্বানি’র নাম সকলেই জানেন। বিশ্বের অন্যতম বিলাসবহুল এবং সুসজ্জিত বাড়ি অ্যান্টিলিয়াতে পরিবার সহ বাস করেন তিনি। জানা গেছে যে, মুকেশ এর বাড়ির প্রথম ৬ তলা জুড়ে রয়েছে গাড়ি পার্ক করার ব্যবস্থা। এরপরও নাকি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে রিল্যায়েন্স পরিবার, সম্প্রতি এমনটাই জানতে পারা গেলো সংবাদ মাধ্যমের তরফ থেকে।

সূত্র থেকে জানা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতের বিদ্যুৎ চালিত গাড়ি আনতে চলেছে টেলসা মোটরস। সেই কোম্পানিরই এস ১০০ডি মডেলের একটি বিদ্যুৎচালিত সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন আম্বানি। সূত্রের খবর, বিদ্যুৎচালিত এই গাড়ির শো-রুম মূল্য ভারতীয় টাকায় প্রায় ৭৩ লক্ষ টাকা, ট্যাক্স মিলিয়ে যা পড়বে প্রায় দেড় কোটি টাকা।

সম্প্রতি ভারতবর্ষের মুম্বাই-এর রাস্তায় মুকেশ আম্বানি’র সেই গাড়ি। গাড়ির নম্বর ‘MH01 DJ7777’। রিল্যায়েন্স পরিবারের নামে নথিবদ্ধ করা রয়েছে এই বৈদ্যুতিক কার।

জানা যাচ্ছে যে, অত্যন্ত উন্নত এই বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তি। মাত্র ৪২ মিনিট চার্জ দিলেই একটানা ৩৯৬ কিলোমিটার হামেশাই চলতে পারে সে, এবং সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটার। ভারতের বাজারে প্রবেশের ব্যাপারে ‘টেলসা মোটরস’ এর সিইও এলন মাস্ক জানিয়েছেন, কিছু পলিসির জন্য এই প্রক্রিয়াতে দেরি হচ্ছে। তবে ২০২১ সালের মধ্যে ভারতের বাজারে চলে আসবে এই বৈদ্যুতিক গাড়ি, এমনটা নিশ্চয়তা দিয়েছেন তিনি।

This post was last modified on 17th সেপ্টেম্বর 2019 6:18 পূর্বাহ্ন

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.