Categories: বর্তমান সময় বাংলাদেশ

মোহনা টিভির সাংবাদিক মুশফিককে পাওয়া গেলো সুনামগঞ্জে

গত ০৩ আগস্ট শনিবার সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমানকে সুনামগঞ্জ সদর উপজেলায় পাওয়া গেছে বেসরকারি মোহনা টেলিভিশনের । গত শনিবার (৩ আগস্ট) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

গোবিন্দপুর সদরের একটি মসজিদের সামনে থেকে পুলিশ তাকে ৬ আগস্ট মঙ্গলবার উদ্ধার করে। মসজিদের ইমান তাকে মসজিদের সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পকেটে পরিচয়পত্র দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তাকে সদর হাসপাতালে নিয়ে যায়।

সুনামগঞ্জের এসআই জিন্নাতুল বলেন, কে বা কারা মুশফিকুরকে ওই মসজিদের সামনে ফেলে যায়। তখন তার হুঁশ ছিল। তিনি মসজিদের লোকজনকে বলেন যে, তিনি খুবই ক্লান্ত। তখন তাকে খাবার-পানীয় দেওয়া হয়। তিনি সেখান থেকে মোবাইল ফোনে বাড়িতেও কথা বলেছেন। তার শার্ট-গেঞ্জি ছেঁড়া দেখা গেছে এবং মারধর করার কিছু আলামত দেখা গেছে। সেখান থেকে পুলিশ তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

উল্লেখ্য গত শনিবার সন্ধ্যায় ঢাকার গুলশানে মামার সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার পর থেকে মুশফিকের খোঁজ মিলছিলো না বলে অভিযোগ করে তার পরিবার। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ওই রাতেই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৯৪) করেন ।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.