Categories: বর্তমান সময় বাংলাদেশ

নাগরিক পঞ্জি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই আশ্বস্ত করলেন মোদি শেখ হাসিনাকে

বং দুনিয়া ওয়েব ডেস্ক: ভারতের আসামের নাগরিক পঞ্জির পর বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে পশ্চিম বঙ্গেও নাগরিক পঞ্জি হতে যাচ্ছে। নাগরিক পঞ্জি নিয়ে ভারতে বসবাসকারীদের পাশাপাশি বাংলাদেশিদেরও উদ্বেগ রয়েছে। জাতিসংঘের বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর দ্বিপাক্ষিক বৈঠক হয়।

বৈঠকে দুই দেশের শীর্ষ দুই নেতার বৈঠকে তিস্তাসহ সাতটি অভিন্ন নদীর জল বণ্টনের সমস্যা ছাড়াও দ্বিপাক্ষিক আরও কিছু বিষয়ে আলোচনা হয়। আসামের নাগরিক পঞ্জি তালিকায় ১৯ লক্ষ মানুষের নাম কাটা পড়েছে। এর মধ্যে ১২ লক্ষ হিন্দু ও ৭ লক্ষ মুসলমান। অভিযোগ তোলা হচ্ছে এরা সবাই বাংলাদেশি।

প্রসঙ্গত ভারতে ক্ষমতায় থাকা বিজেপি নেতাদের হুঙ্কার এনআরসি তালিকায় কাটা পড়া কাউকেই রেয়াত করা হবে না। নাগরিকপঞ্জি নিয়ে বাংলাদেশ সরকার স্বভাবতই চিন্তিত। অনেকে মনে করছেন নাগরিকপঞ্জি নিয়ে বাংলাদেশি হটাও বিজেপি নেতাদের হুমকিতে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হতে পারে। জাতিসংঘের এ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন মোদী

বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনআরসি ইস্যুর কথা উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশের জন্য খুবই উদ্বেগের বিষয়। জবাবে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এনআরসি ও পানি বন্টনের মতো ইস্যুগুলোকে আমরা সহজভাবে নিতে পারি। কারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।’ এ প্রসঙ্গে নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে আশ্বস্ত করে বলেন, ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নির্ধারণে কাজ করবে। এ ব্যাপারে বাংলাদেশের সংকিত হওয়ার কোন কারণ নেই।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.