বর্তমান সময়

পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ দুই বন্ধু

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বিশ্বের অন্যতম ঐতিহাসিক সভায় যোগদান করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের হাউস্টনে বসবাসকারী প্রবাসী ভারতীয়’রা ‘হাউডি মোদী’ নামক এই সভার প্রস্তুতি করেছিল।

‘হাউডি মোদী’ সভায় যোগদানের উদ্দেশ্যে ২২শে সেপ্টেম্বর (রবিবার) ভোর রাতেই যুক্তরাষ্ট্রের হাউস্টনে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টেক্সাসের হাউস্টনের এনআরজি স্টেডিয়ামে এ’দিন কমপক্ষে ৫০ হাজার প্রবাসী ভারতীয়ের সামনে বক্তব্য রেখেছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে আমেরিকার মাটিতে কোনও বিদেশি রাষ্ট্রপ্রধানের সভায় এত লোক হয়নি। একারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র এই সভা অত্যন্ত সম্মানযোগ্য ভারতবর্ষের কাছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ২২শে সেপ্টেম্বর ‘হাউডি মোদী’ সভায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আর নিজের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনও করেছেন ট্রাম্প। বহু ব্যস্ততার মধ্যে নিজের অন্তরঙ্গ বন্ধুর সভায় আসতে বিলম্ব করেননি তিনি।

ট্রাম্প ও মোদী এ’দিন একই মঞ্চে পরপর বক্তব্য রাখলেন। মোট ৪০০ জন শিল্পীর যৌথ অংশগ্রহণে ৯০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মঞ্চে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ’দিন নিজের বক্তব্যের মধ্যে বলেন, “আমেরিকার অন্যতম মহানুভব ও অনুগত বন্ধু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এ অনুষ্ঠানে আসতে পেরে আমি উচ্ছসিত।”

অপরদিকে মোদী বলেন, “হোয়াইট হাউসে ভারতের একজন সত্যিকারের বন্ধু আছে।” তিনি এই দিন ট্রাম্প’কে “উষ্ণ, মজার, বন্ধুসুলভ এবং প্রয়োজনে সহজে পাওয়া যায় এমন একজন বন্ধু” হিসাবে বর্ণনা করলেন।

This post was last modified on 23rd সেপ্টেম্বর 2019 11:08 পূর্বাহ্ন

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.