Categories: বর্তমান সময় বাংলাদেশ

বাংলাদেশের বাগেরহাটের ভৈরব নদের দড়াটানা এলাকা থেকে নিখোঁজ যুবকের মরদেহ নদী থেকে উদ্ধার

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বাংলাদেশের বাগেরহাটে তীর্থ খ্যাত ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ  সোহেল শেখ (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিখোজ হওয়ার স্থান থেকে এক কিলোমিটার দক্ষিনে কেবি বাজার সংলগ্ন দড়াটানা নদী থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এই মরদেহ উদ্ধার করে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, নিখোঁজ সোহেলের মরদেহ উদ্ধারে সোমবার থেকে ডুবুরী দল কাজ শুরু করে। রাতে উদ্ধার কাজ বন্ধ থাকলেও পুনরায় সকালে উদ্ধার কাজ শুরু করা হলে শহরের কেবি মাছ বাজার এলাকার দড়াটানা নদী থেকে নিখোঁজ সোহেলের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৌরঘাট সংলগ্ন ভৈরব নদে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। সোহেলকে উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট।

সোহেল শেখ ঢাকায় বসবাসরত আব্দুল মজিদের ছেলে। সে এক বছর ধরে বাগেরহাট শহরে পুরাতন বাজার এলাকায় তার চাচা শেখ আব্দুল মান্নানের বাড়িতে থাকত।

প্রসঙ্গত বাগেরহাট এর এ অঞ্চলের নদীতে তেমন ঢেউ না থাকায় মৃত সোহেল শেখের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে স্থানীয়রা ময়নাতদন্ত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.