Categories: বর্তমান সময় বিনোদন

“মর্দানি ২” রানী মুখার্জীর – ডিসেম্বরে আসছে

রানী মুখার্জী আবার পর্দায় ফিরছেন। চলতি বছরের মার্চ মাসে শুরুতে রানী মুখার্জী অভিনীত মর্দানি ২ শুটিং শুরু হয়েছে। এপ্রিল মাসের সিনেমাটিতে রানী মুখার্জীর ফাস্ট লুক দেখা গিয়েছিল। পুলিশের উর্দি পড়া রানী মুখার্জী একেবারে অন্যরকম। এ সিনেমায় শিবানী শিবাজি রায়ের ভূমিকায় রানী মুখার্জী অভিনয় করেছেন। সিনেমাটির মুক্তি নিয়ে দর্শক সহ সবার উন্মাদনা ছিল তুঙ্গে। আগামি ১৩ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

২০১৮ সালে সিদ্ধার্থ মালহোত্রা পরিচালিত ‘হিচকি’র সাফল্যের পর রানীকে আবার দেখা যাবে বড় পর্দায়।‘মর্দানি ২’-এর পরিচালক গোপী পুথরান। এই ছবির চিত্রনাট্যও লিখেছেন তিনি। ছবিটি প্রযোজনা করেছেন রানীর স্বামী আদিত্য চোপড়া। ‘চলতে চলতে’খ্যাত এই তারকা অভিনেত্রী বলেছিলেন, ‘২০১৪-এ মুক্তিপ্রাপ্ত ‘মর্দানি ১’র থেকেও এই ছবি আকর্ষণীয় হতে চলেছে। এক নিষ্ঠুর, খল, চতুর ভিলেনের পাল্লায় পড়বে শিবানি। সহমর্মিতা, মায়া-দয়া কিছুই নেই সেই খলনায়কের। সে ভগবানকেও ভয় পায় না।’

রানী মুখার্জী সংবাদ মাধ্যমকে বলেন, ‘হিকি’ সিনেমায় দর্শকরা টেরিটে উপসর্গ বিষয়ে জানতে ও সতর্ক হতে পেরেছেন, যা আমাদের অনেকেই জানতেন না। ‘মর্দানি’ সিনেমায় আমরা শিশু পাচার বিষয়ে দর্শকদের জানিয়েছি। শিশু পাচারের ভয়াবহতা আমাদের চারপাশে রয়েছে, কিন্তু আমরা তা চোখ খুলে দেখি না। এবার ‘মর্দানি ২’ সিনেমায় আমরা এমন আরেকটা ব্যাপারের সম্মুখীন হবো, যা অত্যন্ত  বেদনাদায়ক। এই সিনেমায় যা দেখানো হবে তা খুবই বাস্তব আর সবার জন্যই অশনি সংকেত। আমাদের জীবনে ও চারপাশে এটা ঘটে চলেছে। আর এ দেখে দর্শকরা সচেতনও হবেন।’

রানির স্বামী আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থা ‘যশরাজ ফিল্ম’ মাত্র ১২ কোটি টাকা ব্যায়ে তৈরি করেছে ছবিটি। ‘মর্দানি’ ছবি সিক্যুয়াল মর্দানি-২ ছবির মাধ্যমে আবারও ভক্তদের কাছে ফিরতে যাচ্ছেন রানি।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.