বিনোদন

এবার সোশ্যাল মিডিয়ায় শরীর নিয়ে অশ্লীল মন্তব্যের শিকার হলেন মাহি

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ– টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ হল মাহি ভিজ। সম্প্রতি প্রকাশ্যে অশ্লীল মন্তব্যের শিকার হলেন তিনি। এখন সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত তীব্র কটাক্ষের শিকার হচ্ছেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। কখনও কেউ পোশাক বিতর্কে জড়িয়ে পরছেন, আবার কেউ মেকআপ নিয়ে। এবার এই তালিকা থেকে বাদ গেলেন না মাহি ভিজও।

সম্প্রতি মাহি গিয়েছিলেন কালার্স চ্যানেলে অনুষ্ঠিত এবং বলিউড অভিনেতা সলমন খান দ্বারা পরিচালিত জনপ্রিয় শো ‘বিগ বস – ১৩’। সাথে তাঁর স্বামী অভিনেতা জয় ভানুশালিও গিয়েছিলেন। মাহির পরনে ছিল সবুজ রঙের ম্যাক্সি ড্রেস। সেখানে তিনি সলমন খানের সঙ্গে ছবি তোলেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই ছবিকে কেন্দ্র করেই সাথে সাথে মন্তব্য উপচে পড়ে। বেশিরভাগ মন্তব্যই ছিল তাঁর শরীরকে কেন্দ্র করে। কয়েকজন অশ্রাব্য ভাষায় গালিগালাজও করে।

কয়েকজন লিখেছেন, ‘লজ্জা করেনা মুটি’। এই মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েন মাহি। উপযুক্ত জবাব দিয়ে তিনি লেখেন, ‘তোমাকে জন্ম দেওয়ার পর কি তোমার মা রোগা ছিলেন? নিজের মা কে গিয়ে জিজ্ঞাসা কর কিরকম সন্তান তুমি?’ এছাড়াও যারা তাঁকে গালি দিয়েছিলেন তাদেরও যোগ্য জবাব দিয়েছেন মাহি। এরপর নেটিজেনদের তরফ থেকে আর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিছুদিন আগেই মা হন মাহি। মা হওয়ার ফলে স্বভাবতই শারীরিক গঠনের কিছু পরিবর্তন দেখা যায় মেয়েদের শরীরে, মাহির ক্ষেত্রেও এমনটাই হয়েছে।

Payel Kumar

Payel Kumar is a News Writer at BongDunia. She has a little knowledge about journalism. She has worked with various news agencies in the previous years. She has done her graduation from West Bengal State University.