বিনোদন

সারা নয়, জাহ্নবীর সঙ্গে ক্রিসমাস ডে পালন করলেন কার্তিক

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- বলিউডে কার্তিক আর সারার প্রেম নিয়ে বিশেষ চর্চা হয়ে থাকে। কিছুদিন আগে পর্যন্ত কার্তিক আরিয়ান এবং সারা আলি খানের প্রেম নিয়ে উত্তাল ছিল গোটা বলিউড। কিন্তু হঠাৎ করেই শোনা যায় যে তাঁরা নাকি আর কাপল নয়। এমনকি ইমতিয়াজ আলির “লাভ আজ কাল ২” এর বাকী কিছু অংশের শুটিংয়ে একসাথে কাজ করতেও অনীহা দেখা গিয়েছিল তাদের মধ্যে। এরই মধ্যে দেখা গেলো ক্রিসমাস ডে তে জাহ্নবীর সঙ্গে সময় কাটাচ্ছেন কার্তিক। ফলে তাদের নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।

বেশ কয়েক মাস আগে কার্তিক আরিয়ানের প্রতি সারা আলি খানের ভালোবাসার কথা প্রথম শোনা যায় পরিচালক করণ জোহরের টক শো “কফি উইথ করণে”। সেখানে কার্তিকের প্রতি সারার বিশেষ অনুভবের কথা নিজের মুখে স্বীকার করেন সারা। সারার কেরিয়ারের শুরুতেই ইমতিয়াজ আলির সিনেমা “লাভ আজ কাল” এ এই দুজনকে একসাথে কাস্ট করেন পরিচালক। আর মানালির প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই নাকি আরও প্রস্ফুটিত হয় তাঁদের প্রেম।

কার্তিক ও সারার সম্পর্ক ভেঙ্গে যাওয়ার কোনও বিশেষ কারন জানা যায়নি তবে জাহ্নবী এবং সারা দুজনেই ঘনিষ্ঠ বান্ধবী। তাই সারা আর কার্তিকের বিচ্ছেদের মূল কারণ কি জাহ্নবী? খোঁজ নিয়ে জানা গেলো এই মুহূর্তে জাহ্নবী এবং কার্তিক তাদের পরবর্তী চলচ্চিত্র ‘দোস্তানা ২’এর শুটিংএ ব্যস্ত। এর মাঝে ক্রিসমাস ডে পড়ে যাওয়ায় পুরো ইউনিটের সাথে ক্রিসমাস ডে পালন করেছেন তাঁরা। সেই মুহূর্তের সময়ই তাঁরা একসাথে কিছু ছবি তুলে পোস্ট করেন। এই ছবি থেকেই জল্পনার শুরু হয়।

This post was last modified on 27th ডিসেম্বর 2019 4:13 অপরাহ্ন

Payel Kumar

Payel Kumar is a News Writer at BongDunia. She has a little knowledge about journalism. She has worked with various news agencies in the previous years. She has done her graduation from West Bengal State University.