বর্তমান সময়

খেলার জগতে ফের পা দিতে চলেছেন কপিলদেব

বং দুনিয়া ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পরে আবার মাঠের সাথে যোগসূত্র স্থাপন করতে চলেছেন ভারতীয় ক্রিকেট বাহিনীর প্রাক্তন অধিনায়ক কপিলদেব। তবে এবার আর খেলোয়াড় হিসাবে নয়, আচার্য হিসাবে ফিরে আসছেন তিনি।

সম্প্রতি এক ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা গেছে, ভারতের হরিয়ানা স্পোর্টস ইউনিভার্সিটির প্রথম আচার্য হতে চলেছেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন এবং অভিজ্ঞ অধিনায়ক, কপিলদেব। এপ্রসঙ্গে হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ শনিবার (১৪ই সেপ্টেম্বর) ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ‘হরিয়ানা হারিকেন’-এর নাম ঘোষণা করেন।

এই দিনের বক্তব্যে ক্রীড়ামন্ত্রী জানান, সোনিপথের রাইয়ে পূর্ণাঙ্গ এই ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপন করছে হরিয়ানা সরকার। বিশ্ব বিদ্যালয়ের বাকি সব কাজ শেষ, বর্তমানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর কাছ থেকে চূড়ান্ত অনুমোদন আসার অপেক্ষা মাত্র। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিলদেব’কে আচার্য হিসাবে পাওয়ার খবরে অসম্ভব রকমের খুশী হরিয়ানার খেলোয়াড়ের দল।

বিগত ১৯৭৫ সালে হরিয়ানা থেকেই ক্রিকেটে অভিষেক হয়েছিল কপিলদেবের। পাঞ্জাবের বিরুদ্ধে একটি ম্যাচে ৬ উইকেট নিয়ে কেরিয়ারের সূত্রপাত করেন তিনি। সেই ম্যাচে পাঞ্জাব আটকে গিয়েছিল ৬৩ রানে। এরপর একসময় ভারতীয় ক্রিকেট বাহিনীতে যোগদান, সেখান থেকে অধিনায়ক এবং অবশেষে ভারতকে বিশ্বকাপ এনে দেন তিনি।

হরিয়ানা বাদে ইতিমধ্যে দেশের বাকি দু’টি ক্রীড়া বিশ্ববিদ্যালয় রয়েছে গুজরাটের গান্ধীনগর ও তামিলনাড়ুর চেন্নাই’তে। গুজরাটে অবস্থিত ‘স্বর্ণিম গুজরাত’ এবং চেন্নাইয়ের বিশ্ববিদ্যালয়ের নাম ‘ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইউনিভার্সিটি। এছাড়াও, সম্প্রতি মণিপুরের ইম্ফলে আরও একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির সংকেত দিয়েছে প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় মন্ত্রিসভা।

This post was last modified on 15th সেপ্টেম্বর 2019 5:51 পূর্বাহ্ন

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.