বং দুনিয়া ওয়েব ডেস্কঃ অবশেষে অনেকদিনের অপেক্ষার পর সামনে আসলো “তানাজি” ছবিতে কাজলের ফার্স্ট লুক।আর তাতেই চারিদিকে শোরগোল পড়ে গেলো বক্স অফিস কার রানী না কাজলের। কারণ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রানী মুখারজীর “মারদানী ২” এর ট্রেলার।
এই বছরটা হতে চলেছে দেবগণ পরিবারের। কারণ একেতো এতদিন পর মুক্তি পাচ্ছে অজয় দেবগণ এবং কাজল জুটি এবং তারপর এটি হতে চলেছে অজয় দেবগণের জীবনের আরও একটি মাইল স্টোন, কেননা এটা হল তাঁর ১০০ তম ছবি। আর তার ওপর এই সিনেমাতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছে তাঁরই জীবনসঙ্গী কাজল। সব মিলিয়ে যেন সমাপতন। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই ছবিতে অজয় দেবগণের প্রথম লুক। তা সামনে আসতেই অজয় দেবগণের ফ্যানেদের মধ্যে শোরগোল পড়ে যায়। সবাই খুব প্রশংসা করে তাঁর এই নতুন লুকের। এবার কাজলের লুক সামনে আসতেই প্রশংসায় সরব হয়েছে এই জুটির ফ্যানেরা। তাদের সাথে অজয় দেবগণও সামিল হয়েছে কাজলের প্রশংসায়। এই সিনেমাতে কাজল এবং অজয় দেবগণকে দেখা যাচ্ছে মারাঠি সাজে।
সূত্রের খবর অনুযায়ী সাবিত্রী বাঈয়ের চরিত্রে অভিনয় করেছেন কাজল। জানুয়ারী মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি তাই পুরোদমে চলছে এই ছবির পোস্ট প্রডাকশানের কাজ। এখন শুধু অপেক্ষার। দেখা যাক অজয় দেবগণের ১০০ তম এই তানাজি ছবি বক্স অফিসে কতটা কামাল দেখাতে পারে এবং কাজল এবং অজয় দেবগণের জুটি আবার সেই জাদু দেখাতে পারে কিনা তারই অপেক্ষায় কাজলের ভক্তকূল।