Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময় রাজনীতি

আবার “জয় শ্রীরাম ধ্বনি” গরম করতে চলেছে ভাটপাড়াকে

সবে দুদিন হল ব্যারাকপুর – এ কমিশনারের সাথে দেখা করতে গিয়েছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু । সঙ্গে ছিলেন বামফ্রন্টের সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং কংগ্রেসের তরফ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । শুধু তাই নয়, সেখানকার অশান্ত পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে গিয়েছিলেন রাজ্যের বিজ্ঞজনেরা ।

 

আজ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের ভাটপাড়া যাওয়ার কথা । কিন্তু গন্ডগোল অন্য জায়গায় । তৃণমূলের উচ্চ স্থানীয় নেতৃত্ববর্গ ভাটপাড়ায় বারাকপুর কমিশনারের সাথে দেখা করতে গেলে তাদের কানে যেভাবেই হোক জয় শ্রীরাম ধ্বনি পৌঁছে দেবেন বলে অঙ্গীকার করেছেন ব্যারাকপুরের বাহুবলী অর্জুনের সিং । আজ ভাটপাড়া যাওয়ার কথা রাজ্যের পুরো এবং নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের বর্তমানে রাজ্য সভাপতি সুব্রত বক্সি, উত্তর 24 পরগনা জেলার সভাপতি এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বেশকিছু উচ্চ স্থানীয় নেতার ।

ভাটপরা এমনিতেই রাজনৈতিক উত্তেজনায় উত্তাল হয়ে রয়েছে । প্রতিদিনই হচ্ছে মারামারি, বোমাবাজি । এর আগেও শাসক দল দু একবার চেষ্টা করেছে ভাটপাড়া তথা ব্যারাকপুর অঞ্চলে ঢুকে সংগঠন কে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে । কিন্তু সব কথার শেষ কথা হয়েছে অর্জুন সিং । সে বাধা হয়ে দাঁড়িয়েছে এই সংগঠন তৈরি পথে । বারবার অর্জুন সিং এর কাছে থেমে গিয়ে আবার ফিরে আসতে হয়েছে শূন্য হাতে । আজ বেশ বড় একটা দল ভাটপাড়া যাওয়ায় মোটামুটি ভাবে আশঙ্কা করা যাচ্ছে একটা গন্ডগোলের । পুলিশ প্রশাসন থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনরকম গন্ডগোল না হয় আর হলেও সেটা নিয়ন্ত্রন কড়া যায় সেদিকে ।

This post was last modified on 28th জুন 2019 3:52 অপরাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.