বর্তমান সময়

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল পদে শপথ নিলেন জগদীপ ধনকর

বং দুনিয়া ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করলেন প্রখ্যাত আইনজীবী জগদীপ ধনকর। গত মঙ্গলবার রাজভবনে নতুন রাজ্যপালকে প্রথা মেনে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন।

গত সোমবারেই রাজ্যে পা দিয়েছিলেন সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী জগদীপ ধনকর। এদিন রাজভবনে রাজ্যপালের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যসচিব মলয় দে, আব্দুল মান্নান প্রমুখ।

শপথ গ্রহনের পর সমস্ত নিয়ম শেষ করেই নতুন রাজ্যপাল করজোড়ে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মুখ্যমন্ত্রীও নতুন রাজ্যপালের সঙ্গে মন্ত্রীসভার অন্যান্য সদস্যদের পরিচয় করিয়ে দেন। পাশাপাশি কলকাতা, প্রেসিডেন্সি, যাদবপুর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও এদিন সাক্ষাৎ করেন নতুন রাজ্যপালের সঙ্গে।

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.