বর্তমান সময়

সন্ত্রাসবাদে আমন্ত্রণ জানিয়ে আইএস নেতার নতুন অডিও প্রকাশ করল গোষ্ঠীটির একটি মিডিয়া নেটওয়ার্ক

বং দুনিয়া ওয়েব ডেস্ক: সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক ভয়ংকর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর নেতা আবু বকর আল বাগদাদি নতুন একটি অডিও প্রকাশ করেছেন, যাতে বিশ্বজুড়ে জঙ্গি সন্ত্রাসবাদ সমর্থকদেরকে আহ্বান জানান তিনি। আইএস এর ‘আল ফুরকান’ নামক একটি মিডিয়া নেটওয়ার্কে এই অডিও প্রকাশ করা হয়।

মধ্যপ্রাচ্যের সিরিয়া’র উত্তর-পূর্বে অবস্থিত হাসাখেহ প্রদেশের একটি শিবিরে প্রায় ৭৩ হাজার মানুষ আটক রয়েছে। সূত্র থেকে জানা যাচ্ছে, এই সকল বন্দীদের মধ্যে অনেকেই আইএস এর অন্তর্ভুক্ত কিংবা তাদের পরিবারের সদস্য। এছাড়াও, সিরিয়া এবং ইরাকের আরও বেশ কটি কারাগারে আইএস সদস্যরা আটক রয়েছে।

‘আল ফুরকান’ নামক ওই মিডিয়ায় প্রকাশিত ৩০ মিনিটের অডিও বার্তায় কারাগার ও শিবিরে বন্দি অবস্থায় জীবন কাটানো আইএস সদস্য ও নারীদের মুক্ত করতে অনুসারীদের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টার আহ্বান জানিয়েছেন আবু বকর আল বাগদাদি। পাশাপাশি, আইএস বিভিন্ন দেশে হামলা চালানো অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

এপ্রসঙ্গের উল্লেখ করে বাগদাদি অনুসারীদেরকে প্রশ্ন ছোড়েন, একজন মুসলমান কিভাবে জীবন যাপন করতে পারে যখন ক্রসেডার আর তাদের শিয়া অনুসারীদের পরিচালিত অবমাননার কারাগারে নারীরা আটক থাকে। এইদিনের অডিও’তে আইএস সদস্যদের জিজ্ঞাসাবাদকারী ও বিচারকদের ওপরেও হামলা চালানোর আহ্বান জানান আইএস নেতা।

উল্লেখ্য, সম্প্রতি কিছুদিন আগে ইরাকের আল ইল্লাহ গ্রামে গরুর পিঠে বিস্ফোরক বেঁধে বিস্ফোরণ ঘটানোর কারণে সমালোচনার মুখে পড়েছে আইএস সংগঠন।

This post was last modified on 17th সেপ্টেম্বর 2019 5:34 পূর্বাহ্ন

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.