Categories: বর্তমান সময় বাংলাদেশ

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বাগেরহাটের পলি ক্লিনিকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের কনসাল্টেন্ট (গাইনি) ডালিয়া বেগমকে আহবায়ক করে বাগেরহাটের সিভিল সার্জণ ডা. জিকেএম সামসুজ্জামান তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেন।কমিটিকে আগামী সাত দিনের মধ্যে ওই প্রসূতি মায়ের মৃত্যুতে চিকিৎসক ও কর্তৃপক্ষের গাফেলতি ছিল কিনা এ বিষয়ে প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, ডেপুটি সিভিল সার্জণ পুলক দেবনাথ এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোঃ মোশাররফ হোসেন।

সিভিল সার্জণ ডা. জিকেএম সামসুজ্জামান বলেন, শহরের পুরাতন বাজার এলাকায়ি পলি ক্লিনিকে চিকিৎসক ও কর্তিপক্ষের অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ, এর আগে সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বাগেরহাট শহরের পুরতন বাজার এলাকার পলী ক্লিনিকে সিজার হওয়ার পরে শাহানাজ পারভিন (৩০)নামের এক প্রসূতি মায়ের মৃত্যু হয়। পরে ওই মায়ের স্বজনরা ও স্থানীয়রা চিকিৎসক ও কর্তিপক্ষের অবহেলায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে ক্লিনিকের সামনে হইচই করে।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.