Categories: বর্তমান সময় বাংলাদেশ

রপ্তানী মূল্য বৃদ্ধির পর অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য পেয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

বং দুনিয়া ওয়েব ডেস্ক: ভারতে বন্যা কারনে গত কয়েকমাসে পেয়াজের রপ্তানি মূল্য কয়েক ধাপে বৃদ্ধি হয়। এক মাস আগে যে রপ্তানি মূল্য ছিল ২০ রুপি তা এখন ৬০ রুপি। পেয়াজের মূল্য বৃদ্ধিতে অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয় ভারত। ফলে পেয়াজ রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের বাজিন্য মন্ত্রনালয়ের বৈদেশিক বানিজ্য শাখা রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

চলতি বছর বন্যার ফলে ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটকে পেঁয়াজের উৎপাদন খুবই কম হওয়ায় নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম লাগামহীনভাবে বাড়তেই থাকে। দিল্লির খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ রুপিতে। পেঁয়াজের পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। এর ফলে গত ১৩ সেপ্টেম্বর দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখা প্রতি মেট্রিক টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮৫০ ডলার নির্ধারণ করে দেয়।

ভারতের পেয়াজের মূল্য বৃদ্ধির ফলে বাংলাদেশ বিকল্প মাকের্ট থেকে পেয়াজ আমদানি সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। এছাড়া সরকারের ট্রেডিং করপোরেশ অব বাংলাদেশ (টিসিবি) থেকে খেলা বাজারে বিক্রয় করা হয়। ভারতের পেয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণায় বাংলাদেশে আরেক ধাপ পেয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে। ঢাকার বাজারে রোববার প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা এবং দেশি পেঁয়াজ ৭৫ টাকায় বিক্রি হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই, দাম দ্রুত কমে আসবে।  

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.