এই প্রথম এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত পেল স্বর্ণপদক। আর এই অসাধ্য সাধন করল ভারতের বক্সার অমিত পাঙ্ঘাল। গতকাল পুরুষদের ৫২ কেজি বিভাগের বক্সিংয়ে কোরিয়ার ইনকু কিমকে হারিয়ে সোনা জিতলেন তিনি।
গত বছরও তিনি এশিয়ান গেমস-এ সোনা জিতেছিলেন। একইসাথে মহিলাদের ৮১ কেজি বিভাগে পূজা রানি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওয়াং লিনাকে হারিয়ে সোনা জিতলেন। এছাড়াও অন্যান্য ভারতীয় অংশগ্রহণকারী খেলোয়াড়রা জিতেছেন ৪ টি রুপো এবং ৭ টি ব্রোঞ্জ।
এই বছরই প্রথম পুরুষ ও মহিলা বিভাগের বক্সিং খেলা এক দিনে আয়োজিত হল। এই নিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারত মোট ১৩টি পদক জিতল। অন্যদিকে ভারতের দীপক সিং ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন। প্রথম রাউন্ডে জিতলেও তাকে হারিয়ে সোনা জেতেন উজবেকিস্থানের খেলোয়াড়।
This post was last modified on 27th এপ্রিল 2019 1:25 অপরাহ্ন