Categories: বর্তমান সময় ভারত

ভারতের চন্দ্রযান-২ সব স্বপ্ন হারায়নি-আগামি ৭ বছর ছবি পাঠাবে বিক্রম

বং দুনিয়া ওয়েব ডেস্ক: ভারতের চন্দ্রযান-২ হারানোয় কেউ মিষ্টি বিতরণ করছে আবার কেউ দু:খ প্রকাশ করছে। বাংলাদেশে একজন মিষ্টি খেতে গিয়ে গলায় আটকে গিয়ে মারা যান। আবার পাকিস্তানতো এক কাঠি এগিয়ে। যেখানে গোটা বিশ্ব ভারতের এই উদ্যেগকে কুর্নিশ করতে আর পড়শি হিসাবে পাকিস্তানের গা জ্বালা করছে।

চন্দ্রপৃষ্ঠে নামার মাত্র ২.১ কিলোমিটার আগে চন্দ্রযান-২ এর সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে জানা যায় আগামি ৭ বছর চাদের কক্ষপথে অরবিটার থাকবে এবং ছবি পাঠাবে। পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী চন্দ্রযান-২ নিয়ে এককাঠি এগিয়ে কঠাক্ষ করেছেন। তবে ভারতীয় নেটিজেনরা আর চুপ করে থাকার পাত্র নয়। পাকিস্তানের সমালোচনার উপযুক্ত জবাব দিয়েছেন তারা।

পাকিস্তানের বিজ্ঞান মন্ত্রী ফাওয়াদ হোসেনে টুইটে বলেন, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা নিয়ে ভাষণ দিচ্ছেন মোদীজি। মনে হচ্ছে রাজনীতিক নন, উনি মহাকাশচারী। গরিব দেশে ৯০০ কোটি টাকার অযথা খরচ নিয়ে ওনাকে প্রশ্ন করা উচিত লোকসভায়। এর আগে এ মন্ত্রী টুইট করে বলেন, যা আসে না তা করতে যান কেন।

ভারতীয় নেটিজেনরা মজার জবার দিয়েছেন এর একজন তো সরেস তিনি বলেছেন আপনাদের ৯০০ কোটি টাকা কি আছে? তবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসোরা এখনো হাল ছাড়েনি। ইসোরার চেয়ারম্যান শিবন বলেছেন, ”ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আগামী ১৪ দিনে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করব। শেষ ধাপ ঠিকঠাকভাবে সম্পন্ন হয়নি। ওই পর্বেই ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ কেটে যায়। পরে আর সংযোগ করা সম্ভব হয়নি।”

This post was last modified on 8th সেপ্টেম্বর 2019 10:22 অপরাহ্ন

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.