সম্প্রতি মক্কা’য় অনুষ্ঠিত হয়ে গেলো ইসলামিক সহযোগিতা সংস্থা (ও আই সি)-র ১৪তম সম্মেলন। উক্ত এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। উক্ত সম্মেলনে সৌদি আরবের বাদশাহ সলমন বিন আব্দুল আজিজের সঙ্গে দেখা করার সময় অসৌজন্যমূলক আচরণ করেছে ইমরান খান, এমনটাই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
সৌদি গ্যাজেটসহ বিভিন্ন সংবাদমাধ্যম তাদের ট্যুইটারে ইমরান খান এবং সৌদি বাদশাহের সাক্ষাৎকারের ভিডিও’টি শেয়ার করেছে। ভিডিও’তে দেখা যাচ্ছে, লাল গালিচা দিয়ে হেঁটে এসে বাদশাহের সাথে করমর্দন করলেন ইমরান খান। এরপর বাদশাহের সাথে তেমন কোনও আলাপ না করে তাঁর পাশে দাড়িয়ে থাকা ভাষা অনুমোদনকারী’র সাথে কথা বলতে থাকেন ইমরান। এরপর অনুমোদনকারী’র উত্তরের অপেক্ষা না করেই পাশ দিয়ে চলে যান ইমরান খান।
এ আর এ(অ্যাসোসিয়েটেড রিপোটার্স অ্যাব্রড) এর সাংবাদিক নায়লা ইনায়ত উক্ত ঘটনাকে ‘অপমানের চেয়েও বেশি কিছু’ উল্লেখ করে ট্যুইটারে বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী বাছাই করার আগে তাঁকে কূটনৈতিক সৌজন্যবোধ শেখানো উচিত।”
This post was last modified on 4th জুন 2019 2:36 অপরাহ্ন