Categories: বর্তমান সময় ভারত

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে সোচ্চার ইমরান খান আর নিশ্চুপ মোদি

বং দুনিয়া ওয়েব ডেস্ক: কাশ্মীর ইস্যুতে চিরাচরিত আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার বক্তব্যে ভারত ও নরেন্দ্র মোদির প্রতি জোরালো আক্রমণ করেন। তিনি আরো বলেন কাশ্মিরে রক্তবন্যা হওয়ার আশঙ্কা আছে। একই সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর নিয়ে কোন আলোচনায়ই করেন নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ দেয়ার পরপরই বক্তব্য রাখেন ইমরান খান। ইমরান খান মনে করেন ভারত কাশ্মির থেকে কারফিউ তুলে নিলে সেখানে রক্তের বন্যা বইয়ে যেতে পারে। সেখানে ৯০ হাজার ভারতীয় সৈন্য রয়েছে। একই সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের বিরোধিতা করেন। কাশ্মির বিষয় নরেন্দ্র মোদির সিদ্ধান্তকে বোকামি ও নৃশংস আখ্যায়িত করেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে করেন ৩৭০ ধারা অবলোপন ভারতের ষড়যন্ত্র।

পূর্বের মত ভারতকে হুমকি দিতেও তিনি কার্পন্য বোধ করেন নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, দুটি শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ বাধলে যে কোন কিছু ঘটতে পারে। এটি কোন হুমকি নয়, এটি যথার্থ উদ্বেগ। একটি পারমাণবিক শক্তিধর দেশ যদি শেষ পর্যন্ত যুদ্ধ করে যায় তাহলে তার ফলাফল সমগ্র বিশ্বের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যে নরেন্দ্র মোদি কোন ধরনের আক্রমনাত্মক কথা না বলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে তুলে ধরেন। মোদি তার বক্তব্যে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশটির পক্ষ থেকে একই রকম সৌন্দর্য ও শান্তির বার্তা দিতে চাই।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.