বিনোদন

“আমি সবসময় আপনার ফ্যান ছিলাম ও থাকবো স্যার”- বলিউড অভিনেতার জন্য বললেন শাহরুখ খান

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ-  বলিউড এর কিং খান অর্থাৎ শাহরুখ খান এবার অন্য একজন বলিউড অভিনেতার জন্য যা বলেলন তা সত্যিই মন জিতে নিয়েছে বলিউড প্রেমীদের। কিন্তু এটা শাহরুখ এর প্রিয় বন্ধু সালমান এর জন্য নয় বা বিগ বি আমিতাভ বচ্চন এর জন্য নয়। তবে কার জন্য এটা বললেন শাহরুখ ? আসুন জেনে নিই।

গত ২রা নভেম্বর ৫৪ তম জন্মদিন পালন করলেন শাহরুখ খান। তার জন্মদিনে শুভেচ্ছা ভেসে আসে গোটা বলিউড এর তরফ থেকে। আর বলিউড এর অন্যতম লেজেন্ড অনিল কাপুর শাহরুখ খান এর জন্য টুইট করে লেখেন “১৯৯০ সালে বেনাম বাদশাহর সেটে প্রথমবারের মতো তোমার সাথে দেখা হওয়া থেকে এখনও পর্যন্ত আপনার মধ্যে কোনও পরিবরতন আসেনি। তোমার চোখে শক্তি, আত্মবিশ্বাস, হাস্যরস, উষ্ণতা, দয়া এবং আমার পরিবারের প্রতি আপনার ভালবাসা! বিশ্বকে এভাবেই অনুপ্রেরণা দাও আমার বন্ধু! শুভ জন্মদিন শাহরুখ”।

আনিল কাপুর এর এই টুইট এর উত্তরে শাহরুখ খান টুইট করেন আর সেই টুইটে লেখেন ”  আমি সবসময় আপনার ফ্যান ছিলাম ও থাকবো স্যার। আমাদের যখন প্রথম দেখা হয়েছিল তখন আপনি আমার সাথে যেভাবে কথা বলেছিলেন তাতে আমি আত্মবিশ্বাস পেয়েছিলাম যে আমিও সিনেমা জগতের একজন। ধন্যবাদ আপনাকে এবং অনেক ভালবাসা রইল।”

 

Snehasish Sarkar

Mr. Snehasish Sarkar is one of the Co-Founder and analyst at BongDunia. He has completed his Graduation From West Bengal State University on English Literature. He was a blogger at his first life. He has worked with many news agencies all over the World.