Categories: বর্তমান সময় বাংলাদেশ

বাংলাদেশে ঠাকুরগাঁওয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বাংলাদেশের ঠাকুরগাওয়ের এক ছাত্রলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে দশন দিন ধরে অনশন করছেন এক তরুণী। জানা যায় এই ২০ বছর বয়সের তরুণী গত ৩১ আগস্ট থেকে সাজেদুল এর বাড়ির সামনে অনশন শুরু করে। ঠাকুরগাওয়ের সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি।

তরুনীর অনশনের কথা শুনে স্থানীয় লোকজন গেলে ঐ তরুনী বলেন, “বিয়ের প্রলোভন দেখিয়ে সজল আমাকে ধর্ষণ করে। আমি তাকে বিয়ে করতে বলেছি। কিন্তু সে তাতে রাজি না। তাই আমি তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি। তরুনী বলে হয় তাকে বিয়ে করতে হবে অন্যথায় সে এখানে শেষ নি:শ্বাস ত্যাগ করব।

ছাত্রলীগের সভাপতি সজলের বিরুদ্ধে এই তরুনী ধর্ষনের অভিযোগে মামলা করেন। সে মামলার পুলিশ তাকে আটক করে। সজল জামিন মুক্ত হওয়ার দিন এই অনশন শুরু করেন ওই তরুণী। তরুনী বলেন, “বিয়েতে রাজি না হওয়ায় থানায় মামলা করেছি। জেলে থাকার সময় সজল বলেছে, সে যেদিন জেল থেকে বের হবে সেদিন যেন আমি তার বাড়িতে যাই। তাই এসেছি। কিন্তু এখন সে বিয়ে করছে না।”

এ প্রসঙ্গে ছাত্রলীগের ঐ নেতা সজলের মা বলেন, “আমার ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল এটা সত্য। গত ২৪ জুন ওই মেয়ের পরিবারের লোকজন আমার ছেলেকে ধরে নিয়ে তাদের বাড়িতে আটকে রাখে। তারা বিয়ের জন্য সজলকে চাপ দেয়। সে রাজি না হওয়ায় ২৬ জুন সজলের বিরুদ্ধে রুহিয়া থানায় ধর্ষণ মামলা করে ওই মেয়ে।”

সজলের পরিবার ও তরুনী দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করছে। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি সমাধানের চেষ্টা করলেও পারছেন না। স্থানীয় তথ্য মতে জানা যায় মেয়ে পক্ষ সমাধানে রাজি হলেও ছেলে পক্ষ রাজি হচ্ছে। তরুনীর ধর্ষন মামলা সম্পর্কে স্থানীয় থানা থেকে জানা যায় এখনও মেডিকেল রিপোর্ট পাওয়া যায় নি। একই সাথে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান সজলকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.