Categories: বর্তমান সময় বাংলাদেশ

নারী ও শিশু নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

“যৌন নির্যাতন আর না ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় বাগেরহাটেও নারী ও শিশু নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে  বাগেরহাট প্রেসক্লাবের সামনে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, জেলা মহিলা পরিষদ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দাবির সাথে একমত পোষন করে সাংবাদিক, শিক্ষার্থী, উন্নয়ন কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগরহাট সদর উপজেলা মহিলা ভ্ইাস চেয়ারম্যান রিজিয়া পারভিন, মহিলা পরিষদের সদস্য ঝিমি মন্ডল, জোসনা দেবনাথ, উদয়ন বাংলাদেশের পরিচালক ইসরাত জাহান, শিক্ষক মূখার্জী রবীন্দ্রনাথ, ব্রাকের জেলা প্রতিনিধি মারুফ পারভেজ, বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মীর ফজলে সাইদ ডালবু প্রমুখ।

বক্তারা বলেন, দেশ ব্যাপী শিশু ও নারী নির্যাতন এবং নৃশংস হত্যাকান্ড ঘটছে, দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেকটা হত্যাকান্ডের সুষ্ঠ বিচার করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরণের হত্যাকান্ড না ঘটে এ জন্য সকলকে সতর্ক থাকতে হবে। সকল অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।

শিশু ও নারী নির্যাতন বিভিন্ন পর্যায়ে বেড়ে যাওয়া যা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয় বলে উপস্থিত ব্যক্তিবর্গ জানান।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.