বিনোদন

একটি চলচ্চিত্রে অভিনয় করতে কত পারিশ্রমিক নেন সলমন খান, জানেন কি?

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- একটি সিনেমায় অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নেন বলিউডের বিখ্যাত অভিনেতা সলমন খান, জানেন? না জানা থাকলে জেনে নিন। উনিশের দশকে বলিউডে যেসমস্ত শীর্ষ স্থানীয় অভিনেতারা ছিলেন তাদের মধ্যে প্রথম স্থানে ছিলেন সলমন খান। তার অসাধারণ অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে। আজ তার ভক্তের সংখ্যা কয়েক কোটি। সেই সময় থেকে এখনও পর্যন্ত তিনি আমাদের সুন্দর সুন্দর চলচ্চিত্র উপহার দিয়েছেন।

কিন্তু একটি চলচ্চিত্রে অভিনয় করার জন্য কত টাকা পারিশ্রমিক নেন তিনি তা হয়ত অনেকেরেই অজানা। তবে একথা সত্য যে তিনি শুধুমাত্র চলচ্চিত্রে অভিনয় করেই থেমে থাকেননি, এর পাশাপাশি তিনি বহুদিন ধরেই জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস’ এর সঞ্চালনা করেন।

এই শো টি পরিচালনা করতে তিনি প্রত্যেক এপিসোডের জন্য ৬.৫ কোটি টাকা করে পারিশ্রমিক নিতেন। এখন ‘বিগ বস – ১৩’র জন্য এই পারিশ্রমিকের পরিমান বাড়িয়ে তিনি ৮.৫ কোটি টাকা ধার্য করেছেন।  প্রত্যেক সপ্তাহে তিনি মোট ১৩ কোটি টাকা পারিশ্রমিক নিতেন অর্থাৎ তিনি মোট ২০০ কোটি টাকা পারিশ্রমিক অর্জন করেন। জানা গিয়েছে আগামী বছরের জানুয়ারি মাস নাগাদ শেষ হওয়ার কথা ছিল এই টেলিভিশন শো টির।  কিন্তু টিআরপি বাড়ানোর কথা ভেবে আর কয়েক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে। এই কারনেই সলমনও তার পারিশ্রমিকের অঙ্ক বাড়িয়েছেন।

Payel Kumar

Payel Kumar is a News Writer at BongDunia. She has a little knowledge about journalism. She has worked with various news agencies in the previous years. She has done her graduation from West Bengal State University.