Categories: বর্তমান সময় বাংলাদেশ

দুবাইয়ে গ্রেফতার হওয়া বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জিসানকে দ্রুতই ফিরিয়ে আনা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ গতকাল ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটে সনাতন সমাজের বৃহত্তম উৎসব দুর্গাপূজা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুর্গাপুজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে মন্ত্রী জানান ইন্টারপোলের তালিকায় থাকা ঢাকার শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে। তিনি আরো বলেন, ১৫ বছর আগেই ইন্টারপোলে আমরা জিসানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম। দুবাই সরকার তাকে আটক করে আমাদেরকে জানিয়েছেন। তাকে দ্রুত কিভাবে, কি পদ্ধতিতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছি। আমরা আশা করছি খুব দ্রুতই তাকে ফিরে আনতে পারবো।

উল্লেখ্য ক্যাসিনো বিরোধী অভিযানে খালেদ মাহমুদ ভুইয়া গ্রেফতারের পর জানা যায় জিসান দুবাই থেকে বাংলাদেশে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের ক্যাসিনো বিরোধী অভিযানে আটক কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্যাসিনো ব্যবসা না টেন্ডার ব্যবসা সেটা আমাদের কাছে মূখ্য নয়। জিসান শীর্ষ সন্ত্রাসী এ কারণে তাকে আমরা ফিরিয়ে আনবো। কোনোটার সাথে কোনোটার সম্পৃক্ততা নাই, সবকিছুরই প্রক্রিয়া আমরা শুরু করছি তাকে ফিরিয়ে আনা হবে।

সনাতন ধর্মালম্বীদের জন্য বাংলাদেশ একটি নিরাপদ জায়গা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাজার বছরের কৃষ্টি এটা। বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমাদের সরকার ক্ষমতায় আসার পরে প্রতি বছরেই ১ হাজার করে পূজা মন্ডপের সংখ্যা বাড়তে থাকে।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.