বং দুনিয়া ওয়েব ডেস্ক: সম্প্রতি হাইকোর্টের তরফ থেকে তৃতীয় সন্তান গ্রহণের ক্ষেত্রে কড়া নির্দেশিকা চালু করা হল। ইতিপূর্বে বেশ কয়েকবার দেশে গুঞ্জন উঠেছে যে তৃতীয় সন্তান গ্রহণ রুখতে পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র, কিন্তু সম্প্রতি সেই গুঞ্জনের কিছুটা সত্য করে তুলল উত্তরাখণ্ড সরকার।
সম্প্রতি ১৭ই সেপ্টেম্বর (মঙ্গলবার) এর পর্যবেক্ষণে ভারতবর্ষের উত্তরাখণ্ডের হাইকোর্ট থেকে একটি বিবৃতিতে জানানো হয়, এবার থেকে তিন সন্তানের মা হলে মেটারনিটি লিভ পাবেন না সরকারি কর্মচারীরা। বিগত ২০১৮ সালের জুলাই মাসে সিঙ্গল বেঞ্চের দেওয়া এই নির্দেশিকাকে পুনরায় বিবেচনা করে মুখ্য বিচারপতি রমেশ রঙ্গনাথন ও অলোক কুমার ভার্মা’র উপস্থিতিতে ডিভিশন বেঞ্চ এমন নির্দেশ দেয়।
বিগত ২০১৮ সালে একটি রিট পিটিশন দাখিল হয়েছিল হালদওয়ানির বাসিন্দা ঊর্মিলা মাশিহ নামে এক মহিলার তরফে, যিনি পেশায় ছিলেন সরকারি হাসপাতালের নার্স। তাঁর তৃতীয় সন্তানের জন্মের পর মেটারনিটি লিভ না পাওয়ার জেরেই পিটিশন দাখিল করেছিলেন তিনি। উল্লেখ্য, বিগত ২০০০ সালে উত্তরাখণ্ড আলাদা রাজ্য হওয়ার সময়ই এই নিয়ম লাগু করা হয়েছিল।
উত্তরাখণ্ডের সরকারের এই পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করার জেরেই ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে ওভাররুল করে। হাইকোর্টের নির্দেশ এক্ষেত্রে মাতৃত্বকালীন সুবিধা বা মেটারনিটি বেনেফিট অ্যাক্টের একটি অ্যামেন্ডমেন্ট হিসেবে সামনে আসে। পর্যবেক্ষণের পেইড মেটারনিটি লিভ ১২ থেকে ২৬ সপ্তাহ করা হয়েছে, তবে তৃতীয় সন্তান এর ক্ষেত্রে পেইড মেটারনিটি লিভ কমিয়ে ১২ সপ্তাহ করা হয়েছে।
This post was last modified on 20th সেপ্টেম্বর 2019 4:38 পূর্বাহ্ন