বং দুনিয়া ওয়েব ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ভারতীয় জনতা পার্টি-র মুখপাত্র নরেন্দ্র মোদী প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে, তিনি দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়ে তুলবেন। পুনরায় দিল্লী’র সিংহাসন দখলের পর অনতিবিলম্বে নিজের সেই ইচ্ছাকে বাস্তবায়িত করার পথে নিয়ে চলেছেন তিনি।
সম্প্রতি পুনরায় দুর্নীতিপরায়ণ আধিকারিক’দেরকে জোরালো ধাক্কা দিল নরেন্দ্র মোদী সরকার। দুর্নীতির অভিযোগ থাকায় এবার একসাথে সুপারিনটেন্ডেন্ট পদের ২২ জন শীর্ষ আধিকারিককে অবসর নিতে বাধ্য করা হল। এই সকল আধিকারিকের মধ্যে মধ্যে উল্লেখযোগ্য হল কে সি মণ্ডল, এম এস দামোর, আর এস গোগিয়া, কিশোর প্যাটেল, জে সি সোলাঙ্কি, গোবিন্দ রাম মালব্য, এ ইউ ছুপারগারে, এস অশোকরাজ, দীপক গানেয়ন প্রমুখ।
এই সকল অফিসার’দের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস (CBIC) এর তরফ থেকে তাদের’কে অবসর নিতে বাধ্য করা হয়।
উল্লেখ্য, ইতিপূর্বে জুন মাসেও ১২ জন CBDT অফিসার সহ আরও ২৭ জন উচ্চপদস্থ IRS অফিসারকে দুর্নীতির অভিযোগে অবসর নিতে বাধ্য করা হয় সরকারের তরফ থেকে।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, “CBIC বাধ্যতামূলকভাবে আরও ২২ সুপারিনটেন্ডেন্ট পদের উচ্চপদস্থ আধিকারিকরে বাধ্যতামূলকভাবে অবসর নেওয়াচ্ছে। দুর্নীতি, অন্যান্য অভিযোগ ও CBI-এর ফাঁদে পড়ায় জনস্বার্থে এই সিদ্ধান্ত।”