বিজ্ঞান ও প্রযুক্তি

ফের কাঠগড়ায় উঠে এলো গুগলের নাম

বিশ্বের শ্রেষ্ঠ সার্চ ইঞ্জিন হল গুগল। সম্প্রতি গুগলের বিরুদ্ধে উঠে এলো অভিযোগ। নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে গুগল। অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমে প্রতিযোগীদের ব্লক করার অভিযোগ উঠেছে অ্যালফাবেট-এর মালিকানাধীন গুগল সংস্থার বিরুদ্ধে। গুগলের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া।

গুগলের বিরুদ্ধে এই অভিযোগ বহুদিন আগেই করা হয়েছিল। এরপরই প্রাথমিক তদন্ত করা হয়, যার ফলে প্রমান হিসেবে অনেক তথ্য সামনে উঠে আসে। এরপরই পূর্ণ তদন্তের সিদ্ধান্ত নেয় তদন্তকারী কমিটি। কিন্তু এখনো পর্যন্ত গুগলের বিরুদ্ধে সঠিক অভিযোগ কি সে ব্যাপারে জানা যায়নি।

গুগলের ওপর এই তদন্ত চলতে পারে বছরখানেক ধরে। তদন্তের ফলে যদি কোনও তথ্য প্রমান সহ সকলের সামনে আসে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গুগলের বিরুদ্ধে। জরিমানাও  দিতে হতে পারে গুগল কে। ডেকে পাঠানো হতে পারে গুগলের সাথে জড়িত সমস্ত কর্মকর্তাদের।

এর আগেও একবার গুগলের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। সেই সময় জানা গিয়েছিল, ইউরোপে নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছিল গুগল। যে কারণে অভিযোগের শিকার হতে হয়েছিল গুগুলকে। যার ফলে ৫০০০ কোটি মার্কিন ডলার জরিমানাও করা হয়েছিল গুগলকে।

This post was last modified on 11th মে 2019 11:45 পূর্বাহ্ন

Payel Kumar

Payel Kumar is a News Writer at BongDunia. She has a little knowledge about journalism. She has worked with various news agencies in the previous years. She has done her graduation from West Bengal State University.