Categories: বর্তমান সময় বাংলাদেশ

আজকে ১১ই নভেম্বর বাংলাদেশে সোনার দাম

বং দুনিয়া ওয়েব ডেস্ক: আজকে ১১ই নভেম্বর বাংলাদেশে সোনার দাম যেন বেড়েই চলছে। লাগামহীন ভাবে সোনার মূল্যবৃদ্ধিতে কনের বাবাদের মাথায় হাত। বাংলাদেশ জুয়েলারি সমিতির দেওয়া তথ্য মোতাবেক প্রতি ভরি বা ১১.৬৬৪ গ্রাম সবথেকে ভাল সোনার দাম মূল্য বৃদ্ধি হয়ে ৫৮০২৮ টাকা হয়েছে। বাজারে সবথেকে বেশী বিক্রি হওয়া ২১ ক্যারেট সোনার দাম ৫৫৬৯৬ টাকা প্রতি ভরি। একই সাথে ১৮ ক্যারেট ৫০৬৮০ টাকা। সোনাতন পদ্ধতিতে ২১৯৬০ টাকা দরে বিক্রি হবে। বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) আড়াই মাস পরে আবার সোনার দর বৃদ্ধি করল প্রতি ভরিতে ১১৬৬ টাকা।

বাংলাদেশে সোনার এ মূল্য বৃদ্ধিতে বিশেষ করে সোনার ব্যবসায়ী সহ এক শ্রেণীর সোনা বন্ধকরাখীরা অধিকা মুনাফা প্রাপ্ত হচ্ছে। বাংলাদেশ সরকারের তথ্য মোতাবেক জানা যায় ডলারের তুলনায় বাংলাদেশি মুদ্রার বিনিময় মূল্যের পার্থক্য বৃদ্ধির কারনে সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দফায় সোনার মূল্য বৃদ্ধির সাথে একবারই গত সেপ্টেম্বর মাসে সোনার দাম কমেছিল। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারনে সোনার বাজার দর বৃদ্ধি পাচ্ছে। হলুদ এ ধাতুটি মানুষের লোভনীয় হওয়ায় বাড়তি চাহিদা বাজারকে অস্থিতিশীল করে তুলছে।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা সংবাদ মাধ্যমে জানান বাংলাদেশে সোনা আমদানি আনুষ্ঠানিক ভাবে না হওয়ায় এ সমস্যাগুলো তৈরী হচ্ছে। বাংলাদেশে অধিকাংশ রিসাইকেল করা সোনা বিক্রি হওয়ায় সোনার হাত বদলে এক শ্রেণীর পুজিপতিরা লাভবান হচ্ছেন। যার ফলে দেশের অর্থ নির্ধারিত এক শ্রেণীর হাতে চলে যাওয়ায় অর্থনৈতিক বাজার অস্থিতিশীল হয়ে পড়ছে।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.