দীর্ঘদিন ধরেই চোরাকারবারিরা বিমানকে চোরাচালানের মাধ্যম হিসেবে ব্যবহার করে চলেছে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে।এভাবেই বাংলাদেশের সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের সিটের তলা থেকে উদ্ধার হল প্রায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ২০ টি সোনার বার, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।
মঙ্গলবার সকাল ৮ টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশের বিজি ২৪৮ নং বিমানের সিটের নীচ থেকে সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তিপক্ষ।যার ওজন প্রায় ২ কেজি ৩০০ গ্রাম এবং বাজার দর প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার আহসান উল্লাহ্ জানান, যে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিমানটি সিলেটে আসলে তল্লাশি চলাকালীন উদ্ধার হয় এই বারগুলি। যদিও কাউকে এই ঘটনায় আটক করা যায়নি।
This post was last modified on 23rd এপ্রিল 2019 2:43 অপরাহ্ন