Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময়

আবার নিত্যযাত্রীদের কপালে চিন্তার ভাঁজ, পরপর দুদিন হতে চলেছে ট্যাক্সি ধর্মঘট

পরিবহন কর্মচারীদের সমস্যা কোন মতেই মিটছে না । মাসের প্রথমেই পর পর হয়ে গেল বাস ধর্মঘট,  ট্যাক্সি ধর্মঘট,  ক্যাব ধর্মঘট । আবার নতুন করে গোদের উপর বিষফোঁড়ার মতো দুই দিনের ধর্মঘটের পরিকল্পনা করছে পরিবহন সংস্থা গুলি ।

এবারের ধর্মঘটের নেতৃত্ব দিচ্ছে সি টু । মূলত এই ধর্মঘটের কারন হিসাবে নয়া  পরিবহন আইন কে দোষারোপ করা হচ্ছে । পাশাপাশি গাড়ির জ্বালানির দাম, রাস্তায়  পুলিশি উৎপাত,  ইন্সুরেন্স প্রিমিয়াম বৃদ্ধি  এবং রক্ষনের  খরচ বেড়ে গেলেও সেভাবে যাত্রী ভাড়া বাড়ানো হয়নি ।

যার কারণে পরিবহন কর্মীরা  দাবি করেছে আগামীতে 25% যাত্রী ভাড়া বৃদ্ধি করতে হবে । পূর্বের ধর্মঘটে  সরকার থেকে যথাযথ উত্তর না পাওয়ায়,  আগামী 6 ই আগস্ট এবং 7 ই আগস্ট পুনরায় ধর্মঘটের ডাক দিয়েছে  সি টু । এবারের ধর্মঘটে একসাথে ওলা উবেরকেও  সাথে নেওয়া হবে । সুতরাং মাসের প্রথমে আবার যদি পরিবহনের ধর্মঘট শুরু হয় তাহলে যাত্রীসাধারণ এর নাকালের শেষ থাকবেনা সে কথা বলার অপেক্ষা রাখে না ।

This post was last modified on 24th জুলাই 2019 5:21 অপরাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.