Categories: বর্তমান সময় বাংলাদেশ

বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য ফ্ল্যাট বিক্রি

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য ফ্ল্যাট বিক্রি করছেন শিল্পীর পরিবার। প্রখ্যাত এই শিল্পী গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৮ তারিখ চিকিৎসকরা নিশ্চিত করেন তার শরীরে ক্যান্সার রয়েছে। পরবর্তীতে চিকিৎসা শুরু হলে তিনিটি সাইকেলে ১২টি কেমোথেরাপি দেওয়া হয়। পারিবারীক সূত্রে জানা যায় গত ২৬ নভেম্বর কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হয়েছে। আরও তিনটি সাইকেলে ১২টি কেমো থেরাপি দেওয়া হবে। জানা যায় প্রত্যেকটি কেমো থেরাপির জন্য ৯ লাখ টাকা ব্যায় হচ্ছে। শিল্পী তার চিকিৎসার জন্য কারো কাছ থেকে সাহায্য নিতে চাননি। এজন্য তিনি নিজের জমানো টাকা দিয়ে চিকিৎসা শুরু করেন। শেষ পর্যন্ত রাজশাহীর নিজস্ব ফ্ল্যাট বিক্রি করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কন্ঠশিল্পী।

পারিবারীক সূত্রে জানা যায় ৩০ লাখ টাকার মত দাম পান এই ফ্ল্যাটটির। এছাড়া শিল্পীর এখন সম্বল আছে মিরপুরে একটি মাত্র ফ্ল্যাট। চিকিৎসার জন্য শিল্পীর ব্যায় হবে প্রায় আড়াই কোটি টাকা। শিল্পীর পরিবার এ পর্যন্ত খরচ সামলালেও অনেক শিল্পীই তার পাশে দাড়িয়েছেন। তারা কিংবদন্তি শিল্পী এন্ডু কিশোরের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। একই সাথে এন্ড্রু কিশোরের চিকিৎসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভূঞা একাউন্ট করে অনেকেই টাকা সংগ্রহ করছেন বলে জানা যায়। দেশের একটি সংবাদ মাধ্যম এরই মধ্যে এ বিষয়ে এন্ড্রু কিশোরের শিষ্য কন্ঠশিল্পী মমিন বিশ্বাসের বক্তব্য তুলে ধরে। একই সাথে তিনি নিজের ফেসবুকে একটি বর্তা দেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা গেছে গতকাল থেকে আজ পর্যন্ত বেশ কয়েকজন ব্যক্তির ফেসবুক পোস্টে শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর দাদার অসুস্থতা নিয়ে তার জন্য আর্থিক সহায়তা চেয়ে কয়েকটি বিকাশ নম্বর এবং (Andrew Kishor, Ac No: 13515170999 Dutch Bangla Bank, Rajshahi) নামে যে অ্যাকাউন্ট নম্বরটি দেখানো হয়েছে সেটি ভুল! উল্লেখ্য, এন্ড্রু কিশোর দাদার কোনে া বিকাশ অ্যাকাউন্ট নম্বর নেই এবং প্রবাসীরা যে ফান্ডটি খুলেছেন (নিচের ছবির লিংকটি https://www.gofundme.com/f/andrew-kishore…) এর বাইরে কোনো ফান্ড খোলা হয়নি। এইমাত্র শ্রদ্ধেয় কিশোর দার সঙ্গে কথা বলার পর তিনি বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন। আশা করি এ বিষয়ে কেউ বিভ্রান্ত হবেন না। উনার সুস্থতাই এ মুহূর্তে একমাত্র কাম্য আমাদের সবার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার প্রতি।’ প্রসঙ্গত এই গুনী শিল্পীর চিকিৎসার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতি পূর্বেই সহায়তা করেছেন।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.