Categories: বর্তমান সময় বাংলাদেশ

বাংলাদেশের বাগেরহাটে সম্প্রীতি বাংলাদেশ নামে একটি সংগঠনের মত বিনিময় সভা

বং দুনিয়া ওয়েব ডেস্ক: শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ এই পতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট সরকারি পিসি কলেজে সম্প্রীতি বাংলাদেশ এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে পিসি কলেজের অধ্যক্ষ শাখিলুর রহমানের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযুষ বন্ধোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন, একুশে টেলিভিশনের সিইও মেজর জেনারেল(অবঃ) মোহাম্মাদ আলি শিকদার, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বিমান বড়ুয়া। এসময় আরও উপস্থিত ছিলেন, মিহির কান্তি ঘোষাল, প্রামন্য চিত্র পরিচালক আবু সাইফ আহমেদ, সাবেক ছাত্র নেতা তাপস হালদার, শিক্ষার্থী অনয় মুক্ষার্জ্জী, সম্প্রীতি বাংলাদেশের অফিস সেক্রেটারি মোঃ আবু তালেব, পেজ এডিটর দীপক কামুর কর্মকার, সাংস্কৃতিক কর্মী শফিক রেঞ্জার প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে কোন অসাম্প্রদায়িক ঘটনা ঘটতে পারবে না। এর আগে কলেজ চত্বরে বঙ্গবন্ধুর মূড়ালে পূষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। সরকারি পিসি কলেজের অধ্যক্ষ শাখিলুর রহমানকে পরে সম্প্রীতি বাংলাদেশের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

পীর খানজাহানআলী পদরেণুতে গর্বিত বাগেরহাটে পিসিরায় শিক্ষা বিস্তারের জন্য পিসি কলেজ স্থাপন করেন। পিসি কলেজ দক্ষিনাঞ্চলের উচ্চ শিক্ষায় অপরিসীম ভূমিকা রেখে আসছে।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.