Categories: বর্তমান সময় ভারত

৮ লস্কর জঙ্গি গ্রেফতার করল সেনা, সন্ত্রাস দমনে বড়বড় সাফল্য পেল ভারত

বং দুনিয়া ওয়েব ডেস্ক: ভারত তার জনগনের নিরাপত্তা বিধান করার সাথে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম দক্ষতার সাথে নিয়ন্ত্রন করে থাকে। তারই আবার প্রমান মিলল ৮ লস্কর-ই-তৈবার জঙ্গী গ্রেফতারের মাধ্যমে। গত সোমবার পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈবার চক্র ফাস করল জম্বু ও কাশ্মীর পুলিশ।

সন্ত্রাস মোকাবিলায় সাফল্য, সোপর থেকে গ্রেফতার ৮ লস্কর জঙ্গি গ্রেফতার হয়। জানা যায় গত সোমবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাছে খবর ছিল ৪ লস্কর জঙ্গি ভারতীয় সেনার ক্যাম্পে হামলার পরিকল্পনা করছে। এছাড়াও নিরাপত্তার সঙ্গে যুক্ত অন্য জায়গাগুলিতেও হামলার পরিকল্পনাও চলছে বলে খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। হামলার পরিকল্পনার মধ্যে ছিল, সাম্বার বারি ব্রাহ্মানা ক্যাম্প, সাঞ্ঝওয়ান, কালুচর সেনা ক্যাম্পেও হামলার পরিকল্পনা ছিল। সোপিয়ানের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের কথাও জানতে পেরেছিল সেনাবাহিনী।

জানা যায় যে আটজনকে গ্রেফতার করা হয়েছে তারা সন্ত্রাসবাদে সমর্থন জানিয়ে ওই ব্যাক্তিরা কাশ্মীরের সাধারণ মানুষদের ভয়ে দেখাত ও বিভিন্ন জায়গায় পোস্টার পাবলিস করে হুমকি দিত। এই ঘটনায় পুলিশ ওই দলের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি অনুযায়ী কেস ফাইল করেছে বলেই জানা যাচ্ছে।

পুলিশের তথ্য মতে জানা জায় গ্রেফতারকৃত আট জঙ্গীকে পরিচালনা করতেন তিনি সাজ্জাদ মীর তিনি কর্মীদের মধ্যে বা প্রশাসনের কাছে হায়দার নামে পরিচিত।

কাশ্মীর উপত্যকার সোপারে বিভিন্ন সময়ে পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তৈইবার কার্যক্রম পরিচালিত হয়। এর পূর্বে এখানে জঙ্গীদের বড় ঘাটি পাওয়া যায়। যেখান থেকে প্রশাসন প্রচুর অস্ত্র উদ্ধার করে। গোলা বারুদ আর রক্তের গন্ধে মনেই পড়ে না এখানেই আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ফলের বাজার | ফুলের পাশাপাশি প্রকৃতি ফলেও অকৃপণ ভূস্বর্গে | কাশ্মীরের বারমুলা জেলায় অবন্তীপুরা থেকে ৭৮ কিমি উত্তরে আছে সোপর | এখন জঙ্গি নাশকতার কেন্দ্রবিন্দু হলেও এর আরও কোমল পরিচয় আছে | এই শহরকে বলা হয় আপেল-নগরী |

This post was last modified on 10th সেপ্টেম্বর 2019 1:09 অপরাহ্ন

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.