আজ ভোররাতে কেঁপে উঠল সমগ্র উত্তরাখণ্ডসহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। যার ফলে আতঙ্কিত সমগ্র এলাকার মানুষ। তবে শুধু আজই নয়, গতকাল রাতেও এই দুই জায়গায় কম্পন অনুভূত হয়। তাই কাল রাত থেকেই এলাকাবাসী আতঙ্কিত। ভয়ে তটস্থ তারা।
এমনিতেই ভারতের উত্তরাখণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রায়শই এখানে ছোটোখাট ভূমিকম্প, ভূমিধ্বসের ঘটনা ঘটে থাকে। এলাকাবাসীদের সবসময়ই আতঙ্কের মধ্যে থাকতে হয়।
একটি তথ্য সূত্রে খবর, শুক্রবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় মাঝরাতে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। এরপর আজ সকালে উত্তরাখণ্ড এলাকার চামেলি নামক জায়গায় এলাকাবাসী ভূকম্পন অনুভব করে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৯। খুব বেশী মাত্রার ভূমিকম্প হয়নি বলে এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর নেই এবং কোনোরকম ক্ষয় ক্ষতির কথাও জানা যায়নি।
This post was last modified on 18th মে 2019 12:40 অপরাহ্ন