শিক্ষা ও চাকরি

আপনার কি একসাথে দুটি পিএফ অ্যাকাউন্ট রয়েছে? তবে আপনি পড়তে পারেন চরম বিপদে

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- সরকারি হোক বা বেসরকারি উভয় ক্ষেত্রেই পিএফ অ্যাকাউন্ট থাকে তা আমাদের সকলেরই জানা। কিন্তু একের বেশী পিএফ অ্যাকাউন্ট থাকলে কি হতে পারে তা হয়ত অনেকেরই অজানা। বহু ক্ষেত্রেই দেখা যায় যে, কেউ একটি চাকরি করা কালীন সেটি ছেড়ে অন্য চাকরিতে নিযুক্ত হলেন কিন্তু পুরনো পিএফ অ্যাকাউন্টটি রয়ে গেছে সেই সঙ্গে নতুন চাকরির ক্ষেত্রে নতুন আরেকটি পিএফ অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এমন অবস্থা হলে চরম বিপদের মুখে পড়তে হবে সেই ব্যাক্তিকে।

যদি এমন অবস্থা দেখা যায় সেক্ষেত্রে ওই ব্যাক্তির দুটি অ্যাকাউন্টই বন্ধ করে দেওয়া হবে। তাই যখন পূর্ববর্তী কর্মক্ষেত্র ত্যাগ করা হবে তখন সেখানকার পিএফ অ্যাকাউন্টটিকে বন্ধ করার জন্য আবেদন জানিয়ে তারপরই নতুন কর্মক্ষেত্রে নতুন পিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন।  এক্ষেত্রে আপ্নারাবেদন পাওয়া মাত্রই পূর্বতন কর্ম সংস্থা থেকে পূর্ব পিএফ অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে।

কিন্তু অনেকেই এটি না মানায় দুটি করে ইউনিভার্সাল অ্যাকাউন্ট থেকে যাচ্ছে সবার। ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে ইপিএফও। এক্ষেত্রে গ্রাহক এবং কর্মসংস্থার মালিক উভয়কেই সমান ভাবে সচেতন থাকতে বলা হচ্ছে যাতে পরবর্তীতে তাদের কোনও সমস্যায় পড়তে না হয়।

Payel Kumar

Payel Kumar is a News Writer at BongDunia. She has a little knowledge about journalism. She has worked with various news agencies in the previous years. She has done her graduation from West Bengal State University.