জ্যোতিষ ও রাশিফল

আপনার বাড়ীর ঠাকুরঘরে কি এইসব ঠাকুর এক সাথে রেখেছেন? তবে সতর্ক হয়ে যান এক্ষুনি

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- প্রত্যেক হিন্দুদের বাড়ীর ঠাকুর ঘরে নানা দেব দেবীর মূর্তি থাকে। এটা অতি সাধারণ ব্যাপার। হিন্দুদের তেত্রিশ কোটি আরাধ্য দেব দেবীর মধ্যে কম বেশী ৩-৪ রকমের দেব দেবীর মূর্তি আমাদের সকলের বাড়ীতেই দেখা যায়। যার মধ্যে শিবলিঙ্গ, মা লক্ষ্মী, গনেশ, সরস্বতীর মূর্তি সকলের বাড়ীতেই থাকে। কিন্তু জানেন কি এদের মধ্যে কিছু এমন দেবদেবীও আছেন যাদের ঠাকুরঘরে পাশাপাশি রাখলে সৌভাগ্যের বদলে তা দুর্ভাগ্য বয়ে নিয়ে আসতে পারে কোনও ব্যাক্তির জীবনে।

আমরা সকলেই জানি যে কর্ম অনুযায়ী ফল মেলে। কিন্তু মানুষের দ্বারাই এমন কিছু কাজ হয়ে থাকে যার ফলে অনেক হওয়া কাজও থেমে থাকে। তাঁর মধ্যে অন্যতম হল আরাধ্য দেবদেবীর নির্বাচন। বাড়ীঘর তৈরি করতে যেমন বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে করতে হয় তেমনই ঠাকুর ঘর নির্মাণ এবং ঠাকুর ঘরের কোন কোন আরাধ্য দেব দেবীর মূর্তি কীভাবে রাখলে তা বাড়ীর জন্য সৌভাগ্য বয়ে আনবে তা জানা অত্যন্ত জরুরী। নিম্ন লিখিত নিয়ম গুলি মেনে চললে দুর্ভাগ্যর হাত থেকে মুক্তি পাওয়া যাবে।

  • বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ীর উত্তর-পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে ঠাকুর ঘর করলে বাড়ীর সার্বিক উন্নতি হয়।
  • খেয়াল রাখতে হবে বাড়ীর শৌচাগারের আশেপাশে যেন ঠাকুর ঘর নির্মাণ না করা হয়।
  • ঠাকুর ঘরে শিবলিঙ্গ না রাখা শ্রেয়। শিবলিঙ্গ রাখলে সমস্ত রীতিনীতি মেনে শিবলিঙ্গের পুজো দিতে হয়। নইলে সংসারে অশান্তি ঝগড়া লেগেই থাকে।
  • আরাধ্য দেবতা বা দেবীর মূর্তি অন্যান্য দেব দেবীর সাথে একত্রে রাখবেন না।
  • যে দেব দেবীর জন্ম আগে হয়েছে তাঁর মূর্তি উপরে রাখুন বা প্রথমে বা সামনে রাখুন।
  • সন্ধ্যেবেলা কখনোই ঠাকুর ঘর এবং অন্যান্য ঘরের দরজা জানালা বন্ধ রাখবেন না। ঘর অন্ধকার করে রাখবেন না।
  • বাড়ীতে পুজো চলাকালীন শুয়ে থাকবেন না।

Payel Kumar

Payel Kumar is a News Writer at BongDunia. She has a little knowledge about journalism. She has worked with various news agencies in the previous years. She has done her graduation from West Bengal State University.