বং দুনিয়া ওয়েব ডেস্ক: শুধুমাত্র রাজনীতিবিদ হিসেবে নয় ব্যক্তি হিসেবে ও অরুণ জেটলি ছিলেন সকলের প্রিয় এই মেধাবী রাজনীতিবিদ পেশায় ছিলেন আইনজীবী আক্তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশ জুড়ে বাংলা থেকে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অরুণ জেটলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উল্লেখ্য বাজপেয়ির মন্ত্রিসভা একে অপরের সতীর্থ ছিলেন তারা তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রেলমন্ত্রী এবং অরুণ জেটলি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী তাদের মধ্যকার সম্পর্ক ছিল রাজনীতির উর্ধ্বে অরুণ জেটলির মৃত্যুতে রাজনৈতিক বিরোধিতার ভুলে তিনি আন্তরিকভাবে গভীর শোক প্রকাশ করেছেন
জানা যায় মমতা ব্যানার্জির সাথে অরুণ জেটলির সম্পর্ক ছিল বড়ই মধুর . একে অপরের ভাল-মন্দ খোঁজখবর রাখতেন তাঁরা । এমনকি পূজা-পার্বণে মিষ্টি বা টুকিটাকি উপহার পাঠাতেন অরুণ জেটলি জন্য মমতা বন্দ্যোপাধ্যায় । তাই সুদূর দিল্লি থেকে এই শোক সংবাদ যখন কালীঘাটের এসে পৌঁছাল, তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ বসে থাকতে পারলেন না । সঙ্গে সঙ্গেই নিজের মনের ব্যথা তিনি টুইটারের মাধ্যমে প্রকাশ করলেন ।
This post was last modified on 24th আগস্ট 2019 2:31 অপরাহ্ন