Categories: বর্তমান সময় বাংলাদেশ

গরুর ট্রলার উদ্ধার; পদ্মার দুর্গম ডুবোচর থেকে

জাতীয় জরুরী সেবা ৯৯৯। বিভিন্ন সময় জরুরী সেবা অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশি সেবার জন্য এই ৯৯৯। জরুরী সেবার কল পেয়ে পদ্মার ডুবোচরে আটকে থাকা গরুবোঝাই ট্রলার উদ্ধার করে পুলিশ। ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে স্রোতের টানে ভাসতে ভাসতে ডুবোচরে আটকে যায়।

উদ্ধারকৃত ট্রলার থেকে ২৫ জন ব্যবসায়ী এবং ৭০টি গরু উদ্ধার করে শিমুলিয়া ঘাটে নেওয়া হয়েছে।  ৭ আগস্ট বুধবার রাত ৯টার দিকে ট্রলারটি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর এলাকার কয়েকজন ব্যবসায়ীরা ট্রলারে করে গরু নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। ট্রলারটির পদ্মা নদীর মধ্যে ইঞ্জিন বিকল হয়ে যায়। স্রোতের টানে ভাসতে ভাসতে শিবচরের চরজানাজাত ইউনিয়ন সংলগ্ন এক ডুবোচরে গিয়ে আটকে যায় ট্রলারটি।

ট্রলারটি থেকে ৯৯৯ তে ফোন করে সাহায্য চাওয়া হলে শিবচর থানা পুলিশ, নৌপুলিশ এবং ফায়ার সার্ভিস পদ্মায় অভিযান পরিচালনা করে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের আরেকটি দল আটকে থাকা ট্রালার উদ্ধারে পদ্মার বিভিন্ন স্থান খুঁজে বেড়ায়। পদ্মায় প্রচণ্ড স্রোত ও ঢেউ থাকায় ট্রলার নিয়ে নদীর বেশি গভীরে পৌঁছানো সম্ভব ছিল না।

বিকেলের দিকে বাল্কহেড (বড় বালুবাহী ট্রলার) নিয়ে ট্রলারটির খুঁজতে নামে  সহকারী পুলিশ সুপার আবির হোসেনের নেতৃত্বে একটি দল। দীর্ঘক্ষণ পদ্মার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে চরজানাজাত সংলগ্ন দুর্গম ডুবোচর থেকে গরুবোঝাই ট্রলারটি উদ্ধার করতে সক্ষম হয় তারা।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.