Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময় বিদেশ ভারত

কলকাতায় করোনাভাইরাস ! দমদম এয়ারপোর্ট থেকে দুইজনকে সটান পাঠানো হল হাসপাতালে

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ ফের করোনাভাইরাস আতঙ্ক দেখা দিল কলকাতায় । এবার দুই জন যাত্রীকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন সন্দেহে সোজা হাসপাতালে পাঠানো হল ।

করোনাভাইরাসের জন্য পৃথিবীর অন্যান্য দেশের মত ভারতেও বেশ কিছু সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে । তার মধ্যে উল্লেখযোগ্য বাইরে থেকে আসা বিমানগুলির যাত্রীদের উপর কড়া নজরদারীর ব্যবস্থা । যাত্রীদের পরীক্ষা করতে গিয়ে নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দরে ব্যাংকক থেকে আগত দুই ব্যাক্তির শরীরে করোনাভাইরাসের সঙ্ক্রমণের আশঙ্কা করা হয়েছে । জানা গেছে, দমদম বিমান বন্দর তথা নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দরে থার্মাল স্কিনিং টেস্টের ব্যবস্থা রাখা হয়েছে সেখানে দুই ব্যাক্তির পরীক্ষার রিপোর্টে করনাভাইরাস থাকতে পারে বলে সন্দেহ করা হয়েছে ।

উক্ত দুই ব্যাক্তির মধ্যে একজনের নাম হিমাদ্রি বর্মণ এবং অপরজনের নাম নরেন্দ্রনাথ সিং । এদের সকলকেই বেলাঘাটা আই ডি হাসপাতালে পাঠানো হয়েছে । পরে অবশ্যে,  নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দরের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে করোনা ভাইরাস নিয়ে যে খবর ছড়িয়েছে, তা ভুল।

করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO একটি গাইড লাইন দিয়েছে । WHO এর গাইড লাইন অনুযায়ী ইতিমধ্যে ভারত এবং চীনের মধ্যে যাবতীয় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । এছাড়াও  WHO-র গাইড লাইন অনুযায়ী এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণে কলকাতা-গাংজু গামী বিমান চলাচল ৬ ই ফেব্রুয়ারী থেকে ২৫ শে ফেব্রুয়ারী অবধি বন্ধ  এবং গাংজু-কলকাতা রুটের বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৭ ই ফেব্রুয়ারী থেকে ২৬ শে ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা হয়েছে । সব দিক থেকেই সরকার চেষ্টা করছে মারণঘাতী করোনা ভাইরাস যাতে আর বেশি ছড়িয়ে না পড়তে পারে ।

This post was last modified on 14th ফেব্রুয়ারি 2020 10:23 পূর্বাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.