বর্তমান সময়

নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলায় এবার কাঠগড়ায় ফেসবুক, ইউটিউব

বেশ কিছুদিন আগেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আরেকটি নৃশংস ঘটনা ঘটে যায়। পরপর দুটি মসজিদে জঙ্গি হামলায় প্রায় ৫০ জন নিহত হয়। দোষী সাব্যস্ত হয় অস্ট্রেলিয়াবাসী ২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারান্ট

এখনও পর্যন্ত সেই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা পুরানো হয়ে যায়নি গোটা বিশ্বের মানুষের কাছে। মূলত ফেসবুক, ইউটিউব প্রভৃতি সোশ্যাল মিডিয়া’গুলি এতদিন পর্যন্ত সেই ঘটনার জের টেনে চলেছে। একারনে, সম্প্রতি ফেসবুক এবং ইউটিউব এর বিরুদ্ধে মামলা দায়ের করার কথা জানিয়েছে ফরাসি মুসলিম সংগঠন ‘দ্য ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ’ (CFCM)

 

CFCM এর বক্তব্য অনুযায়ী, সরাসরি সম্প্রচারের মাধ্যমে ফেসবুক ইউটিউব মাধ্যম’গুলি সন্ত্রাসী হামলা’কে পরোক্ষভাবে উৎসাহিত করছে। এছাড়াও, ছোটদের’কে ভীত করার অভিযোগ উঠেছে মাধ্যম’গুলির বিরুদ্ধে।

CFCM এর পক্ষ থেকে আদালতে দাখিল করা নথিতে দেখা গেছে, অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন ট্যারেন্টের জঙ্গি হামলার ভিডিও সরাসরি প্রচার করায় ফেসবুক ইউটিউব এর বিরুদ্ধে সন্ত্রাসবাদের পৃষ্টপোষকতার অভিযোগ আনা হয়েছে।

 

এই বিষয়ে ফেসবুক কতৃপক্ষ জানিয়েছে, ‘আমরা নথিগুলো পর্যালোচনা করছি। ফেসবুক বরাবরই এমন নেক্কারজনক কাজের বিরোধীতা করে, তাই ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার ভিডিও সরিয়ে দেয়ার চেষ্টা এখনো অব্যাহত রয়েছে।’

This post was last modified on 26th মার্চ 2019 1:52 অপরাহ্ন

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.