বর্তমান সময়

নাগরিকত্ব বিল নিয়ে সামনে আসলো চাঞ্চল্যকর খবর; সংশোধনী বিলের সুবিধা পাবে কারা(হিন্দু, মুসলিম বা অন্যান্য সম্প্রদায়) সেই বিষয় নতুন খবর সামনে আনল গোয়েন্দা বিভাগ

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যখন উত্তাল সারা দেশ তখনই এই বিল নিয়ে নতুন তথ্য সামনে আনল গোয়েন্দা বিভাগ। এই আইনকে শুধু হিন্দুদের আইন বলা হলেও এই আইন কতোটা হিন্দু সম্প্রদায়ের জন্য লাভবান হবে সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ইন্টেলিজেন্ট ব্যুরো।

নাগরিকত্ব সংশোধনী বিলের কথা ওঠার আগে থেকেই এইটা নিয়ে শুরু হয়েছিল অশান্তি এবং গত সোমবার লোকসভা এবং রাজ্যসভায় এই বিল পাশ হবার পর রাষ্ট্রপতি এই বিলে স্বাক্ষর করার পর সারা দেশে জ্বলে ওঠে হিংসার আগুন। জ্বলছে সারা দেশ। হিন্দু মুসলিম নির্বিশেষে যোগ দিয়েছে এই অন্দোলনে। বিভিন্ন কলেজের পড়ুয়ারাও সামিল হয়েছে এই আন্দোলনে। কিন্তু গোয়েন্দা বিভাগের একটি রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। রিপোর্ট অনুযায়ী হিন্দুদের জন্য এই আইন এই কথা কতোটা সত্যি সেটা নিয়েও সন্দেহ আছে।

এই রিপোর্টে বলা হয়েছে যে আই নাগরিকত্ব সংশোধনী আইনের সুবিধা পাবেন সেই সব মানুষেরা যারা তিন প্রতিবেশী দেশ মানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসেছে। সেই রকম শুধুমাত্র ৩১,৩১৩ জনের সংখ্যার হিসেব করা হয়েছে। সেই সংখ্যাটা কি শুধুমাত্র হিন্দু না জৈন, পার্সি, খ্রিস্টান সব মিলিয়ে সেটা নিয়ে ধন্ধ রয়ে গেছে। তবে গোয়েন্দা বিভাগের রিপোর্ট বাদ দিয়ে বিজেপি এবং আরএসএস এর দাবী যে, নাগরিকত্বের সুবিধে পাবে প্রায় দেড় কোটি হিন্দু। তবে চিন্তা যেন গিয়েও যাচ্ছেনা। কারণ যেসব লক্ষাধিক হিন্দু বাংলাদেশ থেকে ভারতে এসেছে তারা প্রায় দুশ্চিন্তায় দিন যাপন করছে। এখন দেখার অপেক্ষায় আগামী দিনে এই নাগরিকত্ব বিল দেশে কি কি পরিবর্তন আনতে চলেছে।

Suchandra Chakraborty

Suchandra Chakraborty is a news reporter and content writer at BongDunia. She has completed her masters from Calcutta University on Mass Communication. She has worked in mainstream media at India. Currently, she is working with BongDunia.