Categories: বর্তমান সময় বিদেশ

করোনাভাইরাসের প্রভাব; চীনের নার্সরা কেউ চুল ছোট করছেন, কেউবা ন্যাড়া- কিন্তু কেন !

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ ইতিমধ্যে করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বের তাবড় তাবড় চিকিৎসক-গবেষক-বিজ্ঞানী দিনরাত এক করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কোন উপায়ে নোবেল করোনাভাইরাসের প্রতিষেধক আবিস্কারের জন্য । চীনে ইতিমধ্যে মহামারীর আকার নিয়েছে । সেখানকার চিকিৎসকদের পাশাপাশি নার্সরাও সমানে লড়ে যাচ্ছেন । এমন কি নার্সরা নিজের সৌন্দর্যের কথা না ভেবে নিজেদের সুন্দর লম্বা চুল হয় ছেঁটে ছোট করে ফেলছেন নতুবা একেবারে ন্যাড়া হয়ে যাচ্ছেন ।

কিন্তু কেন চীনের নার্সরা এহেন কাজ করছেন ? জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দেবার সময়  সুরক্ষা সামগ্রী ভালোভাবে যেন ব্যবহার করা যায় এবং নিজেদের মাধ্যমে করোনাভাইরাস না ছড়ায় তার জন্য এই পদক্ষেপ । এছাড়া চুল ছোট বা ন্যাড়া হবার পিছনে আরও একটা কারন দেখিয়েছেন তাঁরা । তাঁরা জানিয়েছেন,  মাথা ন্যাড়া করে ফেলার ফলে সংক্রমণের ঝুঁকি কিছুটা হলেও কমছে। এছাড়া নিজেদের চুলের জন্য অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে না তাদের । ফলে সেই অতিরিক্ত সময় তাঁরা করোনাভাইরাসে আক্রান্তদের সেবার কাজে নিজেদের নিয়োজিত রাখতে পারছেন ।

করোনাভাইরাসের প্রকৃতি এমনটাই যে, এরা খুব সহজেই এক মানব শরীর থেকে অন্য শরীরে অতি সহজেই এবং খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে । নার্সদের  চুল না থাকার ফলে সুরক্ষার জন্য পরিধান করা পোশাক অনেক ভালোভাবে ত্বকের সংস্পর্শে আসছে। নারীদের লম্বা চুল থাকার কারণে কিছুটা সমস্যা হয়। সে কারণে ন্যাড়া করে হলেও সেবিকারা করোনাভাইরাসের বাহক হিসেবে ঝুঁকিতে অন্তত চুল রাখতে চাচ্ছেন না; সে কারণে ন্যাড়া হয়ে যাচ্ছেন। আজ মঙ্গলবার ডেইলি চায়নার অনলাইনে ভিডিওটি পোস্ট করার পর সেবিকাদের প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

 

This post was last modified on 11th ফেব্রুয়ারি 2020 7:20 অপরাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.